আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে পাপুয়া নিউগিনি

নিজস্ব প্রতিনিধি: আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার ছাড়পত্র পেল বিশ্ব ক্রিকেটের মানচিত্রে অনামী হিসেবে পরিচিত পাপুয়া নিউগিনি। আজ শুক্রবার পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইপর্বে ফিলিপাইনকে ১০০ রানে হারিয়ে ছাড়পত্র জোগাড় করে নিলেন আসাদ ভালারা।

ফেবারিট হিসেবেই পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইপর্বে খেলতে নেমেছিল পাপুয়া নিউগিনি। এখনও পর্যন্ত গ্রুপ লিগের পাঁচটি ম্যাচ জিতেছে আসাদ ভালার ছেলেরা। তার মধ্যে   ভানুয়াতু ও ফিলিপাইনের বিপক্ষে জিতেছে দুবার। জাপানের বিপক্ষে জিতেছে একবার। এদিন এক ম্যাচ হাতে রেখেই টি–টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করল দলটি।

এদিন পোর্ট মোরসেবির আমিনি পার্কে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেটে ২২৯ রান তুলেছিল পাপুয়া নিউগিনি। ৩৯ বলে ৫৯ রানের এক দুরন্ত ইনিংস খেলেন অধিনায়ক আসাদ ভালা। ২৭ বলে ৫৩ রান করেন চার্লস আমিনি। জয়ের জন্য ২৩০ রান তাড়া করতে নেমে ঢিমেতালে শুরু করেন ফিলিপাইনের টপ অর্ডারের ব্যাটাররা। যার ফলে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে মোটে ১২৯ রান তুলতে সক্ষম হয় দলটি। ১০০ রানে জয় পেয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলার ছাড়পত্র জোগাড় করে নেয় আসাদ ভালারা। আগামিকাল শনিবার জাপানের বিরুদ্ধে শেষ ম্যাচে মাঠে নামছে পাপুয়া নিউগিনি।

Published by:

Share Link:

More Releted News:

চেন্নাইয়ের কাছে হেরে আইপিএলের প্লেঅফে খেলার স্বপ্ন শেষ হার্দিকদের

ব্যর্থ হার্দিক-সূর্যরা, চেন্নাইয়ের বিরুদ্ধে ১৫৯ রান তুলতে হিমশিম খেল মুম্বই

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা, অধিনায়ক কে?

বাংলাদেশি ক্রিকেটারদের দুপুরের পাতে ‘ডাল-আলু ভর্তা-গরুর মাংস’ বন্ধ

বিলাসবহুল গাড়ি নয়, স্ত্রী-মেয়েকে নিয়ে হায়দরাবাদের অটোতে ঘুরছেন ক্লাসেন

‘আমারও শখ ছিল না…’, ভারত-পাক করমর্দন বিতর্ক উস্কে চাঞ্চল্যকর মন্তব্য সলমন আঘার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ