ফের চোট পেয়ে মাঠ ছাড়লেন ঋষভ পন্থ, টেস্ট সিরিজের আগে আবারও চাপ বাড়ল টিম ইন্ডিয়ার

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই সিরিজের আগে ফের চাপ বাড়ল টিম ইন্ডিয়ার। পরপর তিনবার চোট পেয়ে আবারও মাঠ ছাড়তে বাধ্য হলেন ভারতের অন্যতম দাপুটে ব্যাটসম্যান-উইকেটরক্ষক ঋষভ পন্থ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই সিরিজের আগে ফের চাপ বাড়ল টিম ইন্ডিয়ার। পরপর তিনবার চোট পেয়ে আবারও মাঠ ছাড়তে বাধ্য হলেন ভারতের অন্যতম দাপুটে ব্যাটসম্যান-উইকেটরক্ষক ঋষভ পন্থ। আগামী ১৪ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই সিরিজের টেস্ট ম্যাচ খেলবে ভারত। এই সিরিজের জন্য ঋষভ পন্থকে দলের সহ অধিনায়ক করা হয়েছিল। দীর্ঘদিন পরে তিনি ভারতীয় দলে ফিরে ছিলেন। কিন্তু ভাগ্য খারাপ পন্থের। গত কয়েক মাস আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাঞচেস্টার টেস্টের সময় ডান পায়ে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন এই ক্রিকেটার। যে কারণে তিনি কয়েক মাস মাঠের বাইরে ছিলেন। কিন্তু সেই চোট সেরে মাঠে ফিরতেই আবারও চোট পেলেন ঋষভ পন্থ। জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকা এ-এর বিরুদ্ধে ম্যাচ চলাকালীন তিনি আবারও আঘাত পেয়েছেন।

বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সেন্টার অফ এক্সিলেন্সে (সিওই) অনুষ্ঠিত এই ম্যাচে পন্থ ভারত এ-এর নেতৃত্ব দিচ্ছিলেন। কিন্তু ভারত ‘এ’ দলের দ্বিতীয় ইনিংসের সময় ঋষভ পন্ত তিনবার আহত হন, যার ফলে তাকে রিটায়ার হার্টে যেতে হয়। রিভার্স হুক করার সময় হেলমেটে বল লেগে প্রথমে পন্থ আহত হন। তারপর পুল শট নেওয়ার সময় তাঁর বাঁ হাতে বল লাগে। কিছুক্ষণ পরেই তাঁর পেটে বল লাগে। সেই সময়ে দলের ফিজিও তিনবার মাঠে আসেন, কিন্তু পন্থের খেলা চালিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল না। তাই মাঠ ছেড়ে যেতে বাধ্য হন তিনি। ইন্ডিয়া এ-এর অধিনায়ক ঋষভ পন্থ রিটায়ার হার্ট হওয়ার আগে ২২ বলে ১৭ রান করেছিলেন, যার মধ্যে তিনি দুটি চার এবং একটি ছক্কা হাঁকিয়েছিলেন। তিনি এর আগে প্রথম ইনিংসে ২৪ রান করেছিলেন। তবে পন্থের এই চোট টিম ইন্ডিয়ার জন্য আবারও উদ্বেগের কারণ।

ম্যাচে ভারত এ দল তাদের প্রথম ইনিংসে ২৫৫ রান করেছে। জবাবে দক্ষিণ আফ্রিকা এ দল তাদের প্রথম ইনিংসে ২২১ রানে অলআউট হয়। এর অর্থ হল প্রথম ইনিংসের ভিত্তিতে ভারত এ দল ৩৪ রানের লিড পেয়েছে। ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট ম্যাচটি ১৪ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচটি ২২ নভেম্বর গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। টেস্ট সিরিজের পরে, দুটি দল তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচও খেলবে। এই ম্যাচের জন্যে ইন্ডিয়া এ এর ​​প্লেয়িং ইলেভেন হল: কেএল রাহুল, অভিমন্যু ইশ্বরন, সাই সুদর্শন, দেবদত্ত পাডিকল, ধ্রুব জুরেল, ঋষভ পান্ত (উইকেটরক্ষক/অধিনায়ক), হর্ষ দুবে, আকাশ দীপ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল