নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৭১ রানে গুটিয়ে গেল টাইগাররা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সিরিজে হারের লজ্জা এড়াতে মঙ্গলবার তৃতীয় একদিনের ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতেই হবে টাইগারদের। অথচ সেই বাঁচা-মরার ম্যাচে কিউই বোলারদের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করলেন বাংলাদেশের ব্যাটাররা। ৩৪.৩ ওভারে ১৭১ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ছাড়া আর কোনও ব্যাটসম্যানই বুক চিতিয়ে লড়াই চালাতে পারলেন না।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু শুরুতেই জোর ধাক্কা খায় বাংলাদেশ। তিন ওভারের মধ্যেই মাত্র আট রানে সাজঘরে ফেরেন জাকির হাসান (১) ও তানজিদ হাসান (৫)। দলকে বিপদ থেকে রক্ষা করতে পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন অধিনায়ক শান্ত। কিন্তু সতীর্থদের কাছ থেকে কোনও রকম সহযোগিতাই পাননি। তাওহিদ হৃদয় (১৮), মুশফিকুর রহিম (১৮), মাহমুদুল্লাহরা (২১) ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। ফলে কিউই বোলাররা কার্যত মাথায় চেপে বসেন।

একদিক সামলে রেখে দলের রান মেশিনকে সচল রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন টাইগার অধিনায়ক। কিন্তু সতীর্থদের ক্রিজে আসা-যাওয়া দেখে মনসংযোগ হারিয়ে ফেলেন। শেষ পর্যন্ত ৮৪ বলে ১০টি চারের সাহায্যে ৭৬ রান করে ম্যাকনকির বলে সাজঘরে ফেরেন শান্ত। তার পরেই তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। টাইগার অধিনায়ক যখন সাজঘরে ফিরেছিলেন তখন বাংলাদেশের রান ছিল সাত উইকেটে ১৬৮। তার পরে মাত্র তিন রান যোগ হতে না হতেই সাজঘরে ফেরেন বাংলাদেশের শেষের তিন ব্যাটার। ফলে ১৭১ রানে গুটিয়ে যায় ইনিংস। বাঁচা মরার ম্যাচে এদিন বাংলাদেশের পাঁচ ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছতেই পারেননি। কিউই পেসার অ্যাডাম মিলনে ৩৪ রানে নিয়েছেন চার উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট পেয়েছেন ট্রেন্ট বোল্ট আর কোলে ম্যাকনকি। আগের ম্যাচে বাংলাদেশকে একার হাতেই শেষ করে দেওয়া ইশ সোধি এদিন অবশ্য খালি হাতেই ফিরেছেন।

 

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

বৃষ্টির জেরে লেকটাউনে দুর্ঘটনা, চলন্ত গাড়ির উপর গাছ পড়ে আহত চালক

পুতিনের হুঁশিয়ারর পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

অবহেলা করলেই বিপদ, জেনে নিন জিভের ক্যানসারের ৫টি লক্ষণ

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ

মা হলেন সামান্থা, পুত্র নাকি কন্যা কে এল কোল আলো করে?