বিশ্বকাপ জিতলে গোঁফ-দাড়ি রাখবেন দুনিয়া কাঁপানো তারকা ফুটবলার

Share:

নিজস্ব প্রতিনিধি: মানুষের জীবনে ইচ্ছার শেষ নেই। কেউ সাফল্য পেলে মন্দিরে পুজো দেওয়ার প্রতিজ্ঞা করেন, কেউ আবার প্রিয় কোনও কাজ ছেড়ে দেওয়ার শপথ নেন। খেলাধুলার জগতেও এমন নজির কম নেই। নিজের স্বপ্নপূরণ হলে বিশেষ কিছু করে দেখাবেন এমন প্রতিশ্রুতি দিয়েছেন বহু তারকাই ।  কেবল প্রতিশ্রুতি নয় ইচ্ছা পূরণের পর সেই কাজ করেও দেখিয়েছেন। এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায় থাকা তরুণ তারকা লামিন ইয়ামাল। স্পেনের এই বিস্ময় বালক জানিয়েছেন, তাঁর একটি বিশেষ পণ রয়েছে। যদি তিনি বিশ্বকাপ জিততে পারেন, তাহলে গোঁফ-দাড়ি রাখবেন। 

বর্তমানে ইয়ামালের বয়স কম হওয়ায় দাড়ি-গোঁফে তাঁকে দেখার সুযোগ মেলেনি এখনও। তবে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হলে নিজের লুকেই বড় পরিবর্তন আনবেন বলে জানিয়েছেন ইয়ামাল। তিনি বলেছেন, স্পেন যদি বিশ্বকাপ জিততে পারে, তাহলে তিন সপ্তাহ দাড়ি-গোঁফ কাটবেন না। পাশাপাশি সেই জয় উদযাপনের অংশ হিসেবে ১০০টি বিটস হেডফোন উপহার দেওয়ারও কথাও ঘোষণা করেছেন। নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে ১৮ বছর বয়সী এই ফুটবলার বলেছেন, বিশ্বকাপ ট্রফি জিততে পারলে তিনি এই প্রতিশ্রুতি পূরণ করবেন। বার্সেলোনার এই উইঙ্গার প্রথম বিশ্বকাপ খেলতে মাঠে নামবেন। তাই এখন থেকেই নিজের মধ্যে আদালাই একটা উত্তেজনা কাজ করছে বলে জানিয়েছেন  ইয়ামাল।

আরও পড়ুন:  টিম ইন্ডিয়া পেল নতুন স্পিন তারকা, টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন মানব সুথার

বড় টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি ২০২৪ ইউরো কাপ জয়ের স্মৃতি তুলে ধরেন। ইয়ামালের মতে, টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্নায়ুচাপ অনুভব করা স্বাভাবিক। তবে তিনি এটা শিখেছেন যে, শুরুটা প্রত্যাশামতো না হলেও হাল না ছেড়ে ধৈর্য ধরে এগিয়ে যেতে হয়। জানিয়ে রাখা ভাল, বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আজ সোমবার (৮জুন) পেরুর মুখোমুখি হওয়ার কথা রয়েছে স্পেনের। তারপর মূল আসরে গ্রুপ এইচে উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দের বিপক্ষে খেলবে ফ্রান্স।

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের