ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে সেমির স্বপ্ন শেষ আমেরিকার

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকার পরে এবার ওয়েস্ট ইন্ডিজের কাছেও পর্যুদস্ত হল মার্কিন যুক্তরাষ্ট্র। আর সুপার এইটে পর পর দুই ম্যাচে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিলেন অ্যারন জোনসরা।  আর এদিনের জয়ের ফলে শেষ চারে ওঠার লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখলেন রভম্যান পাওয়েলরা।

শনিবার বার্বাডোজের কেনসিংটন ওভালে টসে জিতে প্রথমে মা্র্কিন যুক্তরাষ্ট্রকে ব্যাট করতে পাঠান ক্যারিবীয় অধিনায়ক রভম্যান পাওয়েল। দ্বিতীয় ওভারেই স্টিভেন টেলরকে (২) হারায় আমেরিকা। এর পরে আন্দ্রেজ গাউস ও নীতীশ কুমার জুটি বেঁধে বিপর্যয় খানিকটা সামলে ৪৮ রান যোগ করেন। নীতীশ কুমারকে (২০) ফিরিয়ে জুটি ভাঙেন গুদাকেশ মোতি। পরের ওভারে আলজেরি যোসেফের বলে সাজঘরে ফিরে যান গাউস (২৯)। তার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে আমেরিকার ব্যাটিং অর্ডার। অধিনায়ক অ্যারন জোনস (১১), কোরে অ্যান্ডারসন (৭), হরমিত সিং (০) দ্রুত ফেরেন। সপ্তম উইকেটে মিলিন্দ কুমার ও শেল্ডে ভ্যান স্কাল্লাকইউক ২৪ রানের জুটি গড়ে দলকে একশো রানের গণ্ডি পার করে দেন। ১৮তম ওভারে আন্দ্রে রাসেলের বলে দুজনেই সাজঘরে ফেরেন। শেষের দিকে আলি খান ৬ বলে ১৪ রান করেন। ১৯.৫ ওভারে ১২৮ রানে গুটিয়ে যায় আমেরিকার ইনিংস।  

জয়ের জন্য ১২৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে তাণ্ডব শুরু করেন ব্রেন্ডন কিংয়ের পরিবর্তে দলে ঠাঁই পাওয়া শাই হোপ। আমেরিকার সৌরভ নেত্রাভালকর, মিলিন্দ কুমারদের নিয়ে ছেলেখেলা শুরু করে দেন। বেধড়ক মার খেয়ে লাইন লেংথ হারিয়ে ফেলেন মার্কিন বোলাররা। সপ্তম ওভারে জনসন চার্লসকে (১৪ বলে ১৫) সাজঘরে ফেরান হরমিত সিংহ। কিন্তু তাতে কোনও সমস্যায় পড়তে হয়নি ক্যারিবীয়দের। শাই হোপ ও নিকোলাস পুরান চার ও ছক্কার ঝড় তোলেন। শেষ পর্যন্ত ১০.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবীয়রা। হোপ আটটি ছক্কা ও চারটি চারের সাহায্যে ৩৯ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন। উল্টোদিকে নিকোলাস পুরান ১২ বলে তিন ছক্কার সাহায্যে ২৭ রানে অপরাজিত থেকে যান।

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো