বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি বুলবুল বরখাস্ত, নয়া অস্থায়ী সভাপতি তামিম

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আশঙ্কাই সত্যি হল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালন পর্ষদ ভেঙে দিল তারেক রহমানের সরকার। পরিবর্তে টাইগারদের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে গঠিত হয়েছে ১১ সদস্যের অ্যাডহক কমিটি। তিন মাস দায়িত্ব সামলাবে ওই কমিটি। তার মধ্যেই নতুন নির্বাচন করে নয়া কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করা হবে। তবে সরকারের এমন রাজনৈতিক হস্তক্ষেপের ফলে আইসিসির নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

শেখ হাসিনা জমানার অবসানের পরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সরিয়ে ক্ষমতা দখল করেছিল মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তদারকি সরকার। প্রথমে প্রাক্তন অধিনায়ক ফারুক আমেদকে বিসিবির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। পরে তাঁকে সরিয়ে জামায়াতে ইসলামীর ঘনিষ্ঠ আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। পরে পাতানো নির্বাচন হয়। ওই নির্বাচনে সভাপতি পদে লড়াইয়ের জন্য মনোনয়ন জমা দিয়েও সরকারের হুমকির মুখে সরে দাঁড়ান প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল।

মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা নিয়ে বিতর্কের জেরে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকার করে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবি। শুধু তাই নয়, ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে নিয়ে জোটও বেঁধেছিল। তবে তাতে লাভ হয়নি। উল্টে বিশ্বকাপ খেলার সুযোগ হাতছাড়া হয়েছিল লিটন দাসদের। যদিও বিসিবি কর্তাদের একাংশের দাবি, ‘তদারকি সরকারের ক্রীড়া উপদেষ্টা তথা পাকিস্তানি এজেন্ট আসিফ নজরুলের চাপেই ভারতের মাটিতে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।’

গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতায় আসার পরেই জল্পনা শুরু হয়েছিল, আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবি ভেঙে দেওয়া হচ্ছে। সেই জল্পনাই সত্যি হল।

খাবার কিনতে গিয়ে নাবালিকাকে আটকে রেখে ধর্ষণ, কাঠগড়ায় পাষণ্ড দোকানদার

কুমিল্লায় মা-বৌদি-ভাইঝিকে গলা কেটে হত্যা, আটক ঘাতক

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

ছাত্র মৃত্যুর জের, IIT বম্বের ডিনের পদ থেকে সরানো হল অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে

ভাতের পাতে বরিশালের স্বাদ, বানিয়ে নিন কলাপাতায় মোড়া নারকেল-চিংড়ির পিঠে

‘ভোটে গুলি চলুক, কিন্তু লুঠ করতে দেব না,’ ফের উস্কানিমূলক মন্তব্য হুমায়ুনের

‘মর্জিনা আর নেই…..’, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, কী হয়েছিল তাঁর?

সর্ষে ও দইয়ের অনবদ্য যুগলবন্দি! দুপুরের মেনুতে বানান বেগুন বাসন্তী

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

প্রতীক হাতছাড়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি মমতার

মা’কে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ, পুলিশের সামনে নিজেকে ‘ভগবান’ বলে দাবি পিশাচ ছেলের  

ডাক্তারের সঙ্গে নৈশভোজ করছে আরশোলা! JW Marriott-হোটেলে অবাক কাণ্ড