এশিয়া কাপ শুরুর আগেই দুঃসংবাদ, কোভিড আক্রান্ত শ্রীলঙ্কার দুই ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: ক্রিকেট আঙিনায় ফের কোভিড আতঙ্ক। তাও আবার এশিয়া কাপ শুরুর মুখে। শ্রীলঙ্কার দুই ক্রিকেটার কুশল পেরেরা ও আবিষ্কা ফার্নান্ডোর শরীরে করোনাভা্ইরাস শনাক্ত হয়েছে। দুই ক্রিকেটারকেই দলের বাকি সদস্যদের কাছ থেকে আলাদা করে রাখা হয়েছে। দলের দুই ক্রিকেটারের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পরেই আতঙ্কিত হয়ে পড়েছেন শ্রীলঙ্কার বাকি ক্রিকেটাররা। অতিমারি যাতে ভয়াবহ হয়ে না ওঠে তার জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলির ক্রিকেটারদের জন্য বিশেষ সুরক্ষা বলয় গড়া হবে কিনা, তা নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেননি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কর্তারা।

আগামী ৩০ অগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। চলতি বছর পাকিস্তান ও শ্রীলঙ্কা-দুই দেশে প্রতিযোগিতার আসর বসছে। ৩০ অগস্ট মুলতানে নেপালের মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও নেপাল। ৩১ অগস্ট কলম্বোয় বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। ২ সেপ্টেম্বর ক্যান্ডিতে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। প্রতিযোগিতা শুরু হতে আর এক সপ্তাহও নেই। তার মধ্যে শ্রীলঙ্কার দুই ক্রিকেটারের কোভিডে আক্রান্তের খবরে শোরগোল পরে গিয়েছে।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সূত্রে জানা গিয়েছে, দলের যে দুই ক্রিকেটারের কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে সেই উইকেটরক্ষক তথা ব্যাটার কুশল পেরেরা এবং আবিষ্কা ফার্নান্ডো এ নিয়ে দ্বিতীয়বার মারণ ভাইরাসে আক্রান্ত হলেন। পেরেরা ২০২১ সালের অগস্টে কোভিড আক্রান্ত হয়েছিলেন।আর ফার্নান্ডো ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম বার আক্রান্ত হয়েছিলেন।

বাড়ছে পিঠের ব্যথা! অজান্তেই শিরদাঁড়ার ক্ষতি করছে এই ৬ অভ্যাস

বাড়ির উত্তর দিকে এই জিনিসগুলি রাখছেন না তো? পড়তে পারেন চরম আর্থিক সমস্যায়

গোপন কোথা কারও সঙ্গে শেয়ার করলেই সর্বনাশ, রাস্তায় গাড়ি আস্তে চালান

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?