বিশ্বকাপের ফাইনালে পৌঁছতে হরমনপ্রীতদের চাই ৩৩৯ রান

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: শেষ ওভারে বল হাতে আগুন ঝরালেন দীপ্তি শর্মা। পাঁচ বলেই ফিরিয়ে দিলেন অস্ট্রেলিয়ার তিন ব্যাটারকে। ফলে সাড়ে তিনশো রানের গণ্ডি পার করতে পারলেন না অ্যালিসা হিলিরা। ৩৩৮ রানেই শেষ হয়ে গেল অজিদের ইনিংস। ফলে ঘরের মাঠে মহিলা বিশ্বকাপের ফাইনালে উঠতে হরমনপ্রীত কাউরদের চাই ৩৩৯ রান।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। যদিও শুরুটা খুব একটা ভাল হয়নি অজিদের। ষষ্ঠ ওভারেই ক্রান্তি গৌড়ের বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন অজি অধিনায়ক (৫)। ২৫ রানে প্রথম ধাক্কা খেয়ে খানিকটা ব্যাকফুটে চলে যায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে সেই ধাক্কা সামলে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান ফিবি লিচফিল্ড ও এলিস পেরি। দুজনেই বড় শট মেরে ভারতীয় বোলারদের মনোবল ভাঙার চেষ্টা করেন। তাতে সফলও হন। দ্রুত রান তুলতে থাকেন। মাত্র ৪৫ বলে অর্ধশতরান করেন লিচফিল্ড। ১৫ ওভারে ১০০ পার করে যায় অস্ট্রেলিয়া। অর্ধশতরান করার পরে বিধ্বংসী ভূমিকায় অবতীর্ণ হন লিচফিল্ড। ভারতীয় বোলারদের পিটিয়ে ছাতু করে ১৭টি চার ও একটি ছক্কার সাহায্যে ৭৭ বলেই নিজের তৃতীয় শতরান পূর্ণ করেন। শতরানের পরেই ক্যাচ তুলেছিলেন লিচফিল্ড। কিন্তু তা তালুবন্দি করতে পারেননি রিচা ঘোষ। শেষ পর্যন্ত ৯৩ বলে ১১৯ রান করে আউট হন লিচফিল্ড। তাঁকে সাজঘরের পথ দেখান আমনজ্যোৎ কৌর। দ্বিতীয় উইকেটে ১৫৫ রানের পার্টনারশিপ খানিকটা শক্ত ভিতের উপরে অস্ট্রেলিয়াকে দাঁড় করায়।

লিচফিল্ড আউট হওয়ার পরে দলকে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন পেরি। ৬৬ বলে নিজের অর্ধশতরান পুরণ করেন। ৩২তম ওভারে ২০০ রান পার করে যায় অস্ট্রেলিয়া। শ্রী চরণীর বলে ২৪ রান করে আউট হন বেথ মুনি। নিজের পরের ওভারে  অ্যানাবেল সাদারল্যান্ডকে (৩) ফেরান শ্রী চরণী। দ্রুত তিন উইকেট হারিয়ে খানিকটা গুটিয়ে যায় অজিরা। ৭৭ রান করে রাধা যাদবের বলে বোল্ড হন পেরি। দলকে সামনের দিকে টেনে নেওয়ার দায়িত্ব বর্তেছিল অ্যাশলি গার্ডনার ও তাহিলা ম্যাকগ্রার উপরে। কিন্তু ভুল বোঝাবুঝিতে রান আউট হন ম্যাকগ্রা (১২)। গার্ডনার অবশ্য নিজের কর্তব্যে অবিচল ছিলেন। ৪১ বলে অর্ধশতরান করেন। শেষ পর্যন্ত রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন গার্ডনার (৬৩)। শেষ ওভারে বল করতে এসে আগুন ঝরান দীপ্তি শর্মা। দ্বিতীয় বলে ফেরান আলানা কিংকে (৪)। পরের বলে সোফি মলিনিউকে (০)। পঞ্চম বলে রান আউট হন কিম গ্রা (১৬)। পুরো ৫০ ওভার খেলতে পারল না অস্ট্রেলিয়া। এক বল বাকি থাকতে অল আউট হয়ে গেল।

৫ হাজার টাকার লোভে ফাঁস প্রতারণার ছক! জাল লটারি নিয়ে হাতেনাতে পাকড়াও যুবক

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ব্যাগভর্তি সোনা-নগদ নিয়ে চম্পট ৪ দুষ্কৃতীর

শ্যালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক, বাধা দিতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী….

‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালানোর পর বললেন ফ্লাভিও বলসোনারো

মুখ ঢেকে কথা বলার মাশুল! তিনটি ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের