এই মুহূর্তে

রোনাল্ডোর প্রপোজের আংটি নিয়ে বিতর্ক, কী ভুল করলেন সিআর সেভেন

নিজস্ব প্রতিনিধি : এক-দুই দিন না, ৯ বছরের সম্পর্কের পর প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। গত সপ্তাহে দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ের নিবেদন করেছেন সিআর সেভেন। ১১ অগস্ট ইন্সটাগ্রামে সেই কথা জানিয়েছিলেন জর্জিনা রদ্রিগেজ। প্রপোজাল আংটি নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

জর্জিনার পোস্টে দেখা গিয়েছে, রোনাল্ডোর হাতে হাত রেখে ছবি তুলেছে জর্জিনা। ক্যাপশনে তিনি লিখেছেন, বিয়েতে তিনি রাজি। এই জীবনে এবং অন্য সব জন্মেও রাজি। হাতের আংটিও দেখা গিয়েছে। সেই আংটি নিয়ে শুরু হয়ে জোরদার আলোচনা। বাগদানের সেই আংটির দাম কত, আংটিতে বসানো রত্নটি কী, সেটার দাম কত সবটা নিয়ে শুরু হয়েছে প্রশ্ন। এক গয়না বিশেষজ্ঞের কাছে জানা গিয়েছে, এই আংটির দাম ১ কোটি ডলারের বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতীয় মুদ্রায় তার দাম প্রায় ১২১ কোটি ৫২ লাখ টাকার বেশি। তবে এই আংটি সঠিক দাম এখনও জানা যায়নি। কারও মতে, আংটিটি ওভাল আকৃতির। ২২ ক্যারটের বেশি হীরে হতে পারে। আবার কারও মতে সেটি ২৫ থেকে ৩০ ক্যারট হতে পারে।

তবে এই আংটি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। স্পেনের এক গয়না বিশেষজ্ঞ এই বিতর্কের সূচনা করেছেন। তাঁর দাবি, রোনাল্ডো জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়ে যে আংটি উপহার দিয়েছেন, সেটি আসলে ‘ককটেল রিং’। বাগদানের আংটি শর্ত মেনে হয়নি। বাগদানের আংটি যেমনভাবে তৈরি হয়, তেমনভাবে এটি তৈরি হয়নি। আংটিটি অত্যন্ত ভারী। এটি ওজনের রত্ন স্বাভাবিকভাবে নেকলেসের ক্ষেত্রে কাজে দেয়। হাতের আঙুলের তুলনায় এটি অনেক বড়।

ককটেল আংটির পাথরের সাইজ স্বাভাবিকের থেকে বড় হয়। ১৯২০-র দশকে এমন আংটি তৈরি হয়েছিল। নিজেদের স্বাধীনতা ও স্বতন্ত্র বৈশিষ্ট্য প্রকাশে গাঢ় মেকআপ, স্বল্পদৈর্ঘ্যের পোশাক ও বিলাসবহুল আনুষঙ্গিক জিনিসপত্র ব্যবহার করতেন মহিলারা। ককটেল আংটি ছিল এর মধ্যে অপরিহার্য। বিয়ের আংটির থেকে আলাদা করতে এটি ডান হাতে পড়া হয়। বাগদানের আংটি সাধারণত বাগদত্তা প্রতিদিন পরেন। তাঁর হাতের সুবিধার জন্য আংটির আকৃতি ও পাথর স্বাভাবিক রাখা হয়। বিয়ের তারিখ এখনও চূড়ান্ত জানা যায়নি বলে সূত্রের খবর।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চেলসির বিরুদ্ধে বদলা নিতে উয়েফা লিগে নামছে পিএসজি

শুভমন গিলের নাম ব্যবহার করে খ্যাতি চাইছেন? কী উত্তর দিলেন ঋদ্ধিমা পণ্ডিত?

ফুটবল মাঠ হয়ে উঠল রণক্ষেত্র, এক ম্যাচে ২৩ লাল কার্ড

‘তোমাকে ছাড়া…’ বিশ্বকাপ জিতে বাবার উদ্দেশ্যে রিঙ্কুর লেখা চিঠি জল আনবে চোখে

বিশ্বকাপ জয়ের জন্য সূর্যদের ১৩১ কোটি দিচ্ছে BCCI

বাজল সানাই, এবার বিয়ের পিঁড়িতে বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ