ফুটবল থেকে অবসরের সময় জানিয়ে দিলেন রোনান্ডো

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিশ্চিয়ানো রোনান্ডো কবে অবসর নেবেন তা নিয়ে জল্পনা চলছিল কিছুদিন ধরেই। এবার রোনান্ডো নিজেই তাঁর অবসরের দিন নিয়ে মুখ খুললেন। তারকা ফুটবলার নিশ্চিত করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত ২০২৬ সালের ফিফা বিশ্বকাপই তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় হিসেবে চিহ্নিত হবে।

মঙ্গলবার সৌদি আরবের একটি ফোরামে বক্তব্য রাখার সময়ে পর্তুগিজ তারকা বলেন যে এই টুর্নামেন্টটি “অবশ্যই” তাঁর শেষ বিশ্বকাপে অংশগ্রহণ হবে। ৪০ বছর বয়সী ফুটবলার স্বীকার করেছেন যে বয়স অবশেষে তাঁর বিদায় নির্ধারণ করবে। তিনি ইঙ্গিত দিয়ে বলেছেন, পেশাদার ফুটবল থেকে অবসর গ্রহণের সম্ভাবনা রয়েছে আগামী এক বা দুই বছরের মধ্যে। রোনান্ডো বলেছেন, “আমি ৪১ বছর বয়সী হতে চলেছি, এবং আমার মনে হয় এটিই হবে সেই মুহূর্ত। গত ২৫ বছরে আমি ফুটবলের জন্য সবকিছু করেছি এবং দিয়েছি। সম্ভবত এটি এক বা দুই বছর। নিশ্চিতভাবেই এটিই হবে আমার শেষ বিশ্বকাপ। আমি সত্যিই এই মুহূর্তটি উপভোগ করছি।”

পর্তুগাল বর্তমানে ইউরোপীয় বাছাইপর্বে গ্রুপ এফ-এর শীর্ষে রয়েছে এবং ১৩ নভেম্বর আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের বিরুদ্ধে জয়ের মাধ্যমে টুর্নামেন্টে তাদের টিকিট নিশ্চিত করতে পারবে। যদি রোনান্ডো এই প্রতিযোগিতায় অংশ নেয়, তাহলে এটি হবে তাঁর ষষ্ঠ বিশ্বকাপ।ক্লাব এবং দেশ জুড়ে ৯৫০ টিরও বেশি গোল করা তার উজ্জ্বল ক্যারিয়ার সত্ত্বেও, বিশ্বকাপ ট্রফিটি তাঁর সংগ্রহে এখনও আসেনি। সেই অধরা গৌরব তাঁকে চ্যালেঞ্জের দিকে এগিয়ে নিয়ে চলেছে। ২০০৬ সালে পর্তুগাল যখন সেমিফাইনালে উঠেছিল, তখন রোনাল্ডো প্রথম ট্রফি জয়ের কাছাকাছি এলেও কিন্তু ফ্রান্সের কাছে হেরে যান। ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর বর্তমানে সৌদি ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। সকলেই এখন ২০২৬ সালের দিকে তাকিয়ে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল