শেষ মুহূর্তে রোনাল্ডোর গোল, নাটকীয় জয় পেল ম্যান ইউ

হলুদ কার্ড দেখতে হয়। তবে সেইজন্য একদমই আক্ষেপ নেই রোনাল্ডোর।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গত ম্যাচে ইয়ং বয়েজের কাছে হারতে হয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। তাই চলতি চ্যাম্পিয়ন্স লিগের আসরে নিজেদের টিকিয়ে রাখার জন্য ভিয়ারিয়ালের বিরুদ্ধে জয়টা খুবই দরকার ছিল রেড ডেভিলসদের। তবে খেলা ড্রয়ের দিকেই এগোচ্ছিল। খেলার বয়স তখন ৯০ মিনিট পেরিয়ে যেতে চলেছে। সমর্থকরা অনেকেই ভিড় এড়ানোর জন্য মাঠ ছাড়তে শুরু করেছেন। রেফারি আরও ৫ মিনিট সময় যোগ করলেন। আর সেখানেই ছিল গোটা ম্যাচের ভাগ্য।

প্রায়ই শোনা যায় যে, তারকা খেলোয়াড়রা বরাবরই ম্যাচের রং বদলে দিতে পারে। বুধবার রাতে তার আরও একটা জলজ্যান্ত প্রমাণ মিলল। শেষ মুহূর্তে গোল করে ম্যান ইউকে নাটকীয় জয় এনে দিলেন সিআর সেভেন।

একেবারে অন্তিম মিনিটে (৯৫ মিনিট) লিনগার্ডের সঙ্গে বল দেওয়া নেওয়া করে অসাধারণ একটি শটে জয়সূচক গোলটি করেন পর্তুগিজ তারকা। এরপর জার্সি খুলে সতীর্থদের সঙ্গে আনন্দে মাতেন তিনি। যদিও এরজন্য তাঁকে হলুদ কার্ড দেখতে হয়। তবে সেইজন্য একদমই আক্ষেপ নেই রোনাল্ডোর। কারণ, দলকে জেতানোর থেকে বড় বিষয় একজন পেশাদার ফুটবলারের কাছে আর কিছুই হতে পারে না।

সেইসঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের আসরে ১৩৬তম গোলটিও করে ফেললেন সিআর সেভেন। রেফারি শেষ বাঁশি বাজালে ২-১ ব্যবধানে জয় পেয়ে মাঠ ছাড়েন সোলসকারের শিষ্যরা। ম্যাচের ৫৩ মিনিটে এগিয়ে গিয়েছিল ভিয়ারিলার, তবে মিনিট সাতেক পর অ্যালেক্স টেলেসের গোলে সমতা ফেরান ম্যান ইউ।     

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা