ডুরান্ড জয়ের পর সুখবর, ইস্টবেঙ্গলের ডিফেন্স মজবুত করতে যোগ দিলেন ক্রোয়েশিয়ার ফুটবলার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বহুদিনের জল্পনার অবসান। ডার্বির পরই ইস্টবেঙ্গলে যোগ দিলেন ক্রোয়েশিয়ার অভিজ্ঞ ডিফেন্ডার দিয়েগো জিভুলিচ। ৩৪ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে এক বছরের চুক্তি করেছে লাল-হলুদ ক্লাব। কেভিন সিবিয়ের পরিবর্তে দলে এলেন তিনি। জিভুলিচের যোগদানে ইস্টবেঙ্গলের রক্ষণভাগ আরও শক্তিশালী হবে বলেই মনে করা হচ্ছে।

প্রায় ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার জিভুলিচের সবচেয়ে বড় শক্তি তাঁর শারীরিক সক্ষমতা। রক্ষণ সামলানোর পাশাপাশি মাঝমাঠেও খেলতে পারেন তিনি। ১৯৯২ সালে জন্ম নেওয়া এই ফুটবলারের ক্রোয়েশিয়া ও ইতালি-দুই দেশের নাগরিকত্ব রয়েছে। ক্রোয়েশিয়ার অনূর্ধ্ব-১৮ এবং অনূর্ধ্ব-১৯ দলের হয়েও খেলেছেন তিনি। ১৯৯৮ সালে নোভিগ্রাদ ক্লাবের যুব দলে ফুটবলযাত্রা শুরু করেন জিভুলিচ। ২০১০ সালে শুরু হয় তাঁর সিনিয়র কেরিয়ার। এরপর রিজেকা, পাফোস, ব্রিগেলনিকা স্তিপ-সহ একাধিক ক্লাবে খেলেছেন। ২০২৬ সালে ক্রোয়েশিয়ার ক্লাব রুডসে যোগ দেন তিনি। সেখান থেকেই এবার ইস্টবেঙ্গলে এলেন এই ডিফেন্ডার। জিভুলিচকে নিয়ে ইস্টবেঙ্গলের বিদেশি ফুটবলারের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচে। মহম্মদ রশিদ, দানি রামিরেজ, ইকোনোমেডিস এবং নাচো ইতিমধ্যেই দলে রয়েছেন। এফিয়ংয়েরও আসার কথা রয়েছে, যদিও ভিসা সমস্যার কারণে তাঁর ভারতে আসা এখনও সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ ২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

সম্প্রতি ডুরান্ড কাপে মোহনবাগানের কাছে ৪-১ গোলে হারলেও ২২ বছর পর ট্রফি জিতেছে ইস্টবেঙ্গল। এবার জিভুলিচের অভিজ্ঞতা ও উচ্চতা কাজে লাগিয়ে লাল -হলুদ রক্ষণ আরও মজবুত করার লক্ষ্য।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক