২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তিতে যোগ্য শিক্ষক-শিক্ষিকারা। আপাতত চাকরি যাচ্ছে না যোগ্যদের। এসএসসি-র নিয়োগ পরীক্ষায় দুর্নীতির জেরে গত বছরেই ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। পরবর্তীতে শুনানিতে শীর্ষ আদালতের নির্দেশ ছিল চলতি বছরের ৩১ আগস্টের মধ্যে যোগ্য ও অযোগ্য বাছাই করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। নইলে ৩১ আগস্টের পর ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরিই চলে যাবে। যদিও রাজ্যে সরকার বদলের পর সেই যোগ্য ও অযোগ্য বাছাই প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হয়েছে। এদিকে আর মাত্র ছয়দিন হাতে রয়েছে। তাই বিষয়টি বিবেচনা করতে সুুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন যোগ্যরা। তার ভিত্তিতেই সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি নির্দেশ দিয়েছেন, যতদিন না পর্যন্ত মূল মামলার শুনানি হচ্ছে ততদিন গোটা বিষয়টির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ থাকবে। ৩১ আগস্ট পর্যন্ত চাকরি বাতিল মামলার শুনানি না হলে কোনও কড়া পদক্ষেপ নয়। কারোর চাকরি আপাতত বাতিল হবে না। আজ, মঙ্গলবার যোগ্যদের স্বস্তি দিয়ে এমনটাই জানিয়েছে সুুপ্রিম কোর্ট।

আরও পডুন: ফের প্যারোলে মুক্তি ধর্ষক বাবাজি রাম রহিমের, সাত বছরে ১৭ বার জেলের‌ বাইরে

রাজ্য়ে পালাবদলের পর ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার ভবিষ্যৎ নিয়ে দোটানা শুরু হয়। যদিও বিজেপি সরকার যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের আশ্বাস দিয়েছিল কারোর চাকরি যাবে না। বিজেপি সরকার জানায়, শীর্ষ আদালতের নির্দেশ মেনে তারা সমস্ত নিয়োগ প্রক্রিয়া ঢেলে নতুন করে করতে চাইছে। যা সময় সাপেক্ষ। সেই কারণেই একটি অন্তর্বর্তীকালীন অ্যাপ্লিকেশন জমা পড়ে সুপ্রিম কোর্টে। যেখানে আদালতের কাছে সময় চেয়ে বলা হয়, যতক্ষণ না নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত যোগ্যরা যেন কাজ চালিয়ে যেতে পারেন। এই মামলাটি শোনার কথা ছিল বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের। তবে অসুস্থতার কারণে এই মামলা শুনতে পারেননি বিচারপতি সঞ্জয় কুমার। তারপরেই মামলাটি জরুরি ভিত্তিতে যায় প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে। এরপর আজ, মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলায় নতুন কোনও নির্দেশ দেয়নি। বিচারপতি জয়মাল‍্য বাগচি পরামর্শ, যেহেতু একটি নতুন অন্তর্বর্তীকালীন অ্যাপ্লিকেশন দাখিল হয়েছে। তাই বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ ৩১ আগস্টের মধ্যে না বসলে বা যতক্ষণ না শুনানি হচ্ছে, ততক্ষণ পূর্ববর্তী নির্দেশ কার্যকর থাকবে। ফলে নতুন করে কোনও নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই। শুনানি না হওয়া পর্যন্ত আপাতত কারোর চাকরি যাবে না।

রাইফেল শুটিং প্রশিক্ষককে দায়ী করে স্ত্রী, মেয়ে, নাতিকে নিয়ে গোদাবরী নদীতে ঝাঁপ ইঞ্জিনিয়ারের

ডুরান্ড জয়ের পর সুখবর, ইস্টবেঙ্গলের ডিফেন্স মজবুত করতে যোগ দিলেন ক্রোয়েশিয়ার ফুটবলার

একঘেয়ে ঢ্যাঁড়শ খেয়ে ক্লান্ত? রোজকার খাবারে বানান এই বিশেষ পদ!

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

জলখাবারে থাকুক খাঁটি বাঙালিয়ানার স্বাদ! বানিয়ে নিন মিষ্টি কুমড়োর ছক্কা

সামান্য বচসা থেকে ভয়ঙ্কর পরিণতি! মিশনের ভিতরেই কেয়ারটেকারকে পিটিয়ে খুন, পলাতক নিরাপত্তাকর্মী

এক শিক্ষিকা নিয়েই চলছে প্রাথমিক স্কুল, আজব কাণ্ড পূর্ব বর্ধমানে

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে মারধর, খুনের হুমকি! সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

ফের প্যারোলে মুক্তি ধর্ষক বাবাজি রাম রহিমের, সাত বছরে ১৭ বার জেলের‌ বাইরে