হারের হ্যাটট্রিক ভুলে লড়তে মরিয়া চেন্নাই, তৈরি দিল্লিও

একেবারে অন্তিমলগ্নে এসে পৌঁছে গিয়েছে আইপিএল।

Share:

নিজস্ব প্রতিনিধি: একেবারে অন্তিমলগ্নে এসে পৌঁছে গিয়েছে আইপিএল। রবিবাসরীয় সন্ধ্যায় দুবাই ইন্টার ন্যাশনাল স্টেডিয়ামে হতে চলেছে টুর্নামেন্টের প্লে-অফের লড়াই। যেখানে মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে যে দল জিতবে সেই দল সরাসরি চলে যাবে ফাইনালে। আর পরাজিত দলের কাছেও থাকবে আরও একটি সুযোগ।

তবে উভয় দলই চাইবে প্রথম কোয়ালিফায়ার জিতে সরাসরি ফাইনালে প্রবেশ করতে। ২০১৯ সালের পর ফের আইপিএলের ফাইনালে ওঠার হাতছানি রয়েছে চেন্নাই সুপার কিংসের সামনে। তাই এই সুযোগ কোনওভাবেই হাতছাড়া করতে চাইবে না ধোনি ব্রিগেড। এছাড়া অধিনায়ক ধোনির এটাই হয়তো শেষ আইপিএল। তাই টুর্নামেন্ট জিতেই তাঁকে বিদায় দিতে চান দলের বাকি সদস্যরা। তবে শেষ তিন ম্যাচে হার খানিকটা চাপে রেখেছে সিএসকে শিবিরকে।

অন্যদিকে, প্লে-অফের লড়াইয়ের জন্য প্রস্তুত দিল্লি ক্যাপিটালসও। চেন্নাইকে হারিয়ে সরাসরি ফাইনালে প্রবেশ করতে চায় গতবারের রানার্সরা। শেষ ম্যাচে বেঙ্গালুরুর কাছে হারতে হয়েছিল দিল্লিকে। তবে সেই ব্যর্থতা ভুলে সামতে তাকিয়েছে ঋষভ পন্থ অ্যান্ড কোম্পানি। বেশিরভাগ তরুণ ক্রিকেটার নিয়ে তৈরি দিল্লির টিম এবারের আইপিএলে বেশ চমক দিয়েছে। লিগ পর্বে ব্যাটিং-বোলিং উভয় ক্ষেত্রেই অনবদ্য প্রদর্শন করে পয়েন্ট টেবিলে সবার ওপরে শেষ করেছে তারা। এবার দেখার বিষয় ফাইনালে তারা কী করে।

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা