আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

৪১ বছর বয়সে ৪১ বলে সেঞ্চুরি! ডি ভিলিয়ার্সের বিস্ময়কর প্রত্যাবর্তনে হতবাক ক্রিকেট বিশ্ব

নিজস্ব প্রতিনিধি: বয়স চল্লিশ ছাড়িয়েছে, হয়েছে ৪১! এই বয়সেও দুরন্ত ঘোড়ার মতো ছুটছেন তিনি। ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলছেন তিনি। হ্যাঁ, কথা হচ্ছে দক্ষিণ আফ্রিকার অন্যতম লেজেন্ড ব্যাটসম্যান তথা প্রাক্তন ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সকে নিয়ে। যার দাপটে কুপোকাত ইংল্যান্ড। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের বিপক্ষে মাত্র ৪১ বলেই ঝোড়ো সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন এই প্রোটিয়া ব্যাটসম্যান।

গতকাল বৃহস্পতিবার (২৫ জুলাই) ম্যাচে ইংল্যান্ডের ১৫৩ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। ৪৬ বল আর ১০ উইকেট হাতে রেখেই সেই লক্ষ্য পূরণ করেন দক্ষিণ আফ্রিকা লেজেন্ডসরা। ৫১ বলে ১১৬ রানে অপরাজিত ছিলেন ডি ভিলিয়ার্স। অন্যদিকে ২৫ বলে অপরাজিত ২৯ রানে অপরাজিত থাকেন হাশিম আমলা। ইংল্যান্ডের দেওয়া বল পিটিয়ে মাত্র ২১ বলেই হাফ সেঞ্চুরি হাঁকিয়ে নেন দক্ষিণ আফ্রিকার লেজেন্ডস রা। ২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ডি ভিলিয়ার্স। কিন্তু অবসর নিলেও তিনি বুড়িয়ে যান নি। এদিন ম্যাচে নামার প্রথম থেকেই প্রতিপক্ষকে এমনটাই বোঝাচ্ছিলেন তিনি বারবার। তাই তো ৪১ বলে সেঞ্চুরি করেই নিজের পুরোনো সত্ত্বা আবারও ফিরিয়ে আনলেন তিনি।

এদিন ৫১ বলের ইনিংসে ১৫টি চার ও ৭টি ছক্কা পারেন প্রাক্তন এই প্রোটিয়া ব্যাটার। যদিও ইংল্যান্ড চ্যাম্পিয়নসের মুখোমুখি হওয়ার আগে ভারত চ্যাম্পিয়নসের বিপক্ষে ম্যাচেও ঝড় তুলেছিলেন ডি ভিলিয়ার্স। সেদিন ৩০ বলে ৬১ রান করে অপরাজিত ছিলেন তিনি। সেই ম্যাচে তিনি ছক্কা মারেন ৩টি, চার ৪টি। এবং ভারতকে হারিয়ে সে ম্যাচে দক্ষিণ আফ্রিকা জেতে ৮৮ রানে।এবার ইংল্যান্ডকে হারিয়ে টানা তিনটি ম্যাচে পরপর জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস। তাদের সংগ্রহ এখন ৬ পয়েন্ট। আজ একই ভেন্যুতে পাকিস্তান চ্যাম্পিয়নসের সঙ্গে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।

Published by:

Share Link:

More Releted News:

ধর্ম নিয়ে বিতর্কের মাঝেই ইয়েশার পোস্টে লাইক সমীর রিজভীর, জল্পনা তুঙ্গে

অনিশ্চয়তার মুখে আইএসএল

বাংলাদেশে কবে ফিরবেন জানিয়ে দিলেন সাকিব আল হাসান

‘ডিগবাজি খাওয়ার অভ্যাস নেই’, শেখ হাসিনার সঙ্গেই থাকার কথা জানালেন সাকিব

দিয়েগো মারাদোনার মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

স্প্যানিশ লা লিগা শিরোপা জয়ের কাছে বার্সালোনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ