গুজরাতকে ৬ উইকেটে হেলায় হারিয়ে দিল দিল্লি

Share:

নিজস্ব প্রতিনিধি : ৬২ বল বাকি থাকতেই গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল দিল্লি ক্যাপিটালস। বুধবার শুরুতে ব্যাট করতে নেমে ৮৯ রানে আউট হয়ে যায় গুজরাত। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেটেই প্রয়োজনীয় রান তুলে নেয় দিল্লি ক্যাপিটালস।

এদিন মাত্র ৮৯ রান তাড়া করতে নেমে শুরতে হোঁচট খেতে হয় দিল্লিকে। দিল্লি ক্যাপিটালসের ২৫ রানের মাথায় আউট হয়ে যান ফ্রেজার ম্যাকগার্ক। ফ্রেজার মাত্র ২০ রান করে জনসনের বলে আউট হয়ে যায়। ফ্রেসার ম্যাকগার্ক শুরু থেকে ভালো ব্যাট করলেও পৃথ্বী বেশিক্ষণ ক্রিজে টেকেননি। মাত্র ৭ রানে আউট হয়ে যান পৃথ্বী। পৃথ্বী সন্দীপ ওয়ারিওয়ারের বলে আউট হয়ে যান। এরপর অবশ্য ঠাণ্ডা মাথায় দলকে জয়ে দোরগোড়ায় নিয়ে যান অভিষেক পোরেল ও সাই হোপ। অভিষেক যখন আউট হন তখন দিল্লি ৬৫ রান হয়ে গিয়েছে। অভিষেক আউট হওয়ার পর দুই রানের মাথাতেই সাই হোপও আউট হয়ে যান। তবে এরপর অবশ্য জয়ের লক্ষে পৌঁছোতে অবশ্য দিল্লিকে বেশি কষ্ট করতে হয়নি। বাকি রান ঋষভ পন্থ ও সুমিত কুমার মিলেই করে দেন। দুজনেই শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। ৬৭ বল বাকি থাকতেই ৪ উইকেটে ৯২ রান তুলে দেয় দিল্লি।

গুজরাতের বোলারদের মধ্যে এদিন কোনো বোলারই তেমন প্রভাব বিস্তার করতে পারেনি। সন্দীপ ওয়ারিওয়ার দুই উইকেট ও স্পেনসার জনসন, রশিদ খান ১টি করে উইকেট পান। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের বোলিংয়ের দাপট ছিল দেখবার মতো। দিল্লির মুকেশ কুমার তিন উইকেট ও ট্রিস্টান স্টাবস ২ উইকেট পান। ইশান্ত শর্মা দুই উইকেট, অক্ষয় প্যাটেল ও খলিল আহমেদ ১টি করে উইকেট পান। দিল্লির বোলারদের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গুজরাতের ইনিংস।

 

আজকের রাশিফলঃ শনির কুদৃষ্টি, রাস্তায় গাড়ি আস্তে চালান, পরিবারে খুশির খবর আসতে পারে…

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের