ফের গুজরাতকে হারিয়ে দিল দিল্লি

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের দিল্লি ক্যাপিটালসের কাছে হার মানতে হল গুজরাত টাইটান্সকে। মাত্র ৪ রানে গুজরাতকে হারিয়ে দিল ঋষভ পন্থরা। দুদিন আগে আহমেদাবাদে হার মানতে হয়েছিল গুজরাতকে। এদিনও হার মানতেই হল। গুজরাতকে হারিয়ে পয়েন্ট তালিকায় এক ধাপ উঠে এল দিল্লি।এদিন রাসিখ সালামের বোলিং ছিল নজরকাড়া। রাসিখ ৪ ওভার বল করে তিন উইকেট নেন।

এদিন ২২৪ রান তাড়া করতে নেমে শুরুতে হোঁচট খায় গুজরাত টাইটান্স। শুভমন গিল এনরিচ নটৎজির বলে আউট হয়ে যায়। ঋদ্ধিমান সাহা পর পর চার ছয় মেরে গুজরাতকে এগিয়ে নিয়ে যায়। চার ওভারে ৫০ রান করে ফেলে গুজরাত। ৫০ রানের মাথায় সুদর্শনের ক্যাচ ফেলে দেন অক্ষয় প্যাটেল। সুদর্শনের ক্যাচ ছাড়ার পর তাঁর খেসারত দিতে হল দিল্লিকে। পরের বলেই চার মারলেন সুদর্শন। এভাবেই চার, ছয় মেরে গুজরাতকে এগিয়ে নিয়ে যান এই দুই ব্যাটসম্যান। অক্ষয় প্যাটেল হোক বা কুলদীপ যাদব, দুই স্পিনারকেই চার ছয় মেরে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যান ঋদ্ধিমান ও সুদর্শন। শেষ পর্যন্ত কুলদীপ যাদবের বলে অক্ষয় প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান ঋদ্ধিমান। ঋদ্ধিমান যখন আউট হয়ে যান, তখন গুজরাতের রান ছিল ৯২। এরপর কয়েক রানের মাথাতেই আরেকটি উইকেট পড়ে যায়। আজমাতুল্লা ওমরজাই ১ রানে অক্ষয় প্যাটেলের বলে আউট হয়ে যান। দুর্ধর্ষ ক্যাচ ধরেন ম্যাকগার্ক। পর পর দুটি উইকেট পড়ে গেলেও নিজের খেলা খেলে যান সাই সুদর্শন ও গুজরাতকে এগিয়ে নিয়ে যায়। শেষ পর্যন্ত রাসিখ সালামের বলে ৩৯ বলে ৬৫ রান করে আউট হয়ে যান এই বাঁহাতি ব্যাটসম্যান। সুদর্শন আউট হয়ে যাওয়ার পর শাহরুখ খান ব্যাট করতে নামেন। নেমেই রসিককে ছয় মারেন তিনি।

অন্যদিকে ডেভিড মিলারও ব্যাট করতে নেমে আক্রমণাত্মক ব্যাট করতে শুরু করেন। তবে ডেভিড ও শাহরুখের জুটি বেশিক্ষণ টেকেনি। শাহরুখ খান রাসিখের বলে ঋষভ পন্থকে ক্যাচ দিয়ে মাত্র ৮ রান করে আউট হয়ে যান। শাহরুখ আউট হওয়ার পর ক্রিজে নামেন রাহুল তাওয়াতিয়া। ১৬ তম ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫০ রান করে গুজরাত টাইটান্স। এরপর ১৫২ রানের মাথাতেই গুজরাতের আরো একটি উইকেটের পতন হয়। রাহুল তেওয়াতিয়া মাত্র ৪ রান করে কুলদীপ যাদবের বলে আউট হয়ে যান। এরপর ১৭ তম ওভারে নটৎজির বলে তিনটি ছয় ও একটা চার মেরে গুজরাতকে এগিয়ে নিয়ে যান ডেভিড মিলার। মাত্র ২১ বলে অর্ধশতরান করে ফেলেন বাঁহাতি ব্যাটসম্যান। এরপর মুকেশ কুমারের বলে রাসিখ সালামকে ক্যাচ দিয়ে আউট হয়ে যান মিলার। ১৯তম ওভারে সাই কিশোর ও রাশিদ খান আক্রমণাত্মক ব্যাটিং করে। সাই কিশোর দুটো ছয় মারেন। কিন্তু ওই ওভারের শেষ বলে সাই কিশোর রাসিখের বলে আউট হয়ে যান৷ এরপর শেষ ওভারে ১৯ রান করা করতে হত গুজরাত কে। প্রথম দুই বলে দুটি চার মারেন রাশিদ। এরপর ওভারের পঞ্চম বলে ছয় মারেন রাশিদ। শেষ বলে ৫ রান করতে হত। কিন্তু গুজরাতের পক্ষে জয়ের লক্ষ্যে পৌঁছনো সম্ভব হল না। ৪ রানে দিল্লির কাছে হার মানল গুজরাত।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর