দুঃসংবাদ দিল্লি শিবিরে, চোটের কারণে ছিটকে গেলেন মিচেল মার্শ

Share:

নিজস্ব প্রতিনিধি: আশঙ্কাই সত্যি হল। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে চলতি আইপিএল থেকে পুরোপুরি ছিটকে গেলেন দিল্লি ক্যাপিটালসের অজি অলরাউন্ডার মিচেল মার্শ। তিনি আর ভারতে ফিরছেন না বলে সোমবার জানিয়েছেন দিল্লির কোচ রিকি পন্টিং। অজি অলরাউন্ডারের ছিটকে যাওয়া দিল্লি ক্যাপিটালসের পক্ষে বড় ধাক্কা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

চলতি আইপিএলে খুব একটা স্বস্তিতে নেই ঋষভ পন্থরা। আটটি ম্যাচ খেলে মাত্র তিনটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় আট নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস। প্লে অফে খেলতে গেলে আগামী ম্যাচগুলির সিংহভাগই জিততে হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলকে। এমনিতেই খুব একটা ছন্দে নেই দিল্লির ব্যাটার এবং বোলাররা। তার উপরে মিচেল মার্শের মতো অলরাউন্ডারের ছিটকে যাওয়া বড় সড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।

চলতি আইপিএলে দিল্লির হয়ে মোট চারটি ম্যাচ খেলেছেন মার্শ। তিন ইনিংসে ব্যাট করে ৬১ রান করেছেন। সর্বোচ্চ রান ২৩।  এছাড়া ৮ ওভার বল করে ওভারপ্রতি ১২.৮৭ গড়ে রান দিয়ে মাত্র ১ উইকেট নিয়েছেন। আইপিএলের মাঝপথেই চোট পান তরুণ অজি অলরাউন্ডার। গত ১২ এপ্রিল চিকি‍ৎসার জন্য উড়ে যান পার্থে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) চিকি‍ৎসকদের সঙ্গে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে নিয়ে শলাপরামর্শ করেন। আইপিএলে খেললে সেরে উঠতে দীর্ঘ সময় লাগবে বলে মার্শকে জানিয়ে দেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চিকি‍ৎসক টিম। আর তার পরেই টি টোয়েন্টি বিশ্বকাপে সুস্থ হয়ে নামার জন্য আইপিএলে না খেলার সিদ্ধান্ত নেন তরুণ অজি অলরাউন্ডার।  আগামী ১ জুন ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর ওই প্রতিযোগিতায় মার্শকেই সম্ভাব্য অধিনায়ক হিসেবে ভেবে রেখেছেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম