দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইউরোপা লিগে রোমাকে হারিয়ে ফাইনালের পথে এক পা লেভারকুসেনের

নিজস্ব প্রতিনিধি: সময়টা দারুণ যাচ্ছে জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনের। চলতি মরসুমেই বায়ার্ন মিউনিখের একচ্ছত্র আধিপত্যকে ধুলোয় মিশিয়ে প্রথমবার বুন্দেশলিগা শিরোপা জিতেছে জাবি আলোনসোর শিষ্যরা। ইতিমধ্যেই জার্মান কাপের ফাইনালে উঠেছে। আর বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইতালির এএসএ রোমাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠার দিকে এক ধাপ এগিয়ে গেল। ফিরতি লিগে ঘরের মাঠে ইতালির ক্লাবটির বড় ব্যবধানে জয় রুখে দিলেই ফাইনালে ওঠা নিশ্চিত হবে জার্মান ক্লাবটির।

বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে শুরু থেকেই ইতালির রোমাকে চেপে ধরেছিল লেভারকুসেনের খেলোয়াড়রা। অধিকাংশ সময় বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রেখে আক্রমণের ঝড় তুলেছিল। সেই ঝড় সামলাতে ঘরের মাঠে হিমশিম খেতে হয়েছে রোমার রক্ষণভাগের খেলোয়াড়দের। ম্যাচের ২৮ মিনিটে ফ্লোরেইন ভির্টজের গোলে এগিয়ে যায় বুন্দেশলিগা জয়ী দলটি। এর পরে বেশ কয়েকবার গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন জাবি আলেনসোর শিষ্যরা। যদিও কাঙ্খিত গোল হয়নি। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জার্মান ক্লাবটি। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালিয়েছিল রোমা। যদিও লেভারলকুসেনের দুর্ভেদ্য দুর্গ ভেদ করতে পারেননি ইতালির ক্লাবটির খেলোয়াড়রা। ম্যাচের ৭৩ মিনিটে ফের রোমার জাল কাঁপিয়ে ব্যবধান ২-০ করেন রবার্ট আনড্রিখ। এর পরে তৃতীয় গোল পাওয়ার চেষ্টা চালিয়েছিল জার্মানির ক্লাবটি। যদিও তা হয়নি। শেষ পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে বুন্দেশলিগা জয়ীরা।

এ নিয়ে টানা ৪৭ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়ল জাবি আলেনসোর শিষ্যরা। যদিও দল যেভাবে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটে চলেছে তাতে যে কোনও মুহুর্তে পা পিছলে পড়ার সম্ভাবনা যে রয়েছে তা ভালই জানেন লেভারকুসেন কোচ জাবি আলেনসো। তাই দলের খেলোয়াড়দের অতিরিক্ত আত্মবিশ্বাসে না ভোগার জন্য সতর্ক করে দিয়েছেন। ঘরের মাঠে রোমাকে ফিরতি লেগে রুখে দিতে পারলেই ইউরোপা লিগের ফাইনালে পৌঁছে যাবে লেভারকুসেন। আর সে ক্ষেত্রে তাদের প্রতিপক্ষ হতে পারে আতলান্তা বা ফরাসি ক্লাব মার্শেই।

Published by:

Share Link:

More Releted News:

গেইলের রেকর্ড ভাঙলেন সুদর্শন, বেঙ্গালুরুকে ২০৬ রানের লক্ষ্য দিল গুজরাত

৯৫৭ উইকেট, ২৫,৯৭৩ রান ঝুলিতে, নিষিদ্ধ হয়েই সন্ন্যাস নিলেন এই ইংলিশ ক্রিকেটার

শনিবার রাজস্থানের বিরুদ্ধে খেলবেন কামিন্স? বড় ইঙ্গিত হায়দরাবাদের অধিনায়কের

আইপিএলে একটি ম্যাচও খেলবেন না ধোনি? আসল সত্যি জানিয়ে দিলেন CSK কোচ

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ