এই মুহূর্তে

ব্যর্থ রাহুল-মিলারের লড়াই, রুদ্ধশ্বাস লড়াই শেষে দিল্লিকে হারিয়ে জয়ী গিলের গুজরাত

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বুধবার দাপিয়ে খেলেছে অধিনায়ক শুভমন গিলের গুজরাত টাইটান্স। প্রথমে ব্যাট করে চার উইকেট হারিয়ে  দিল্লি ক্যাপিটালসকে ২১১ রানের টার্গেট দেয় গুজরাত । সেই রান তাড়া করতে নেমে শুরু থেকেই দাপিয়ে খেলতে শুরু করে অক্ষর প্যাটেলের দলের খেলোয়াড়রা। কেএল রাহুল শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন কিন্তু তাঁর চেষ্টায় হল না শেষ রক্ষা। মাত্র ১ রানে ম্যাচ জিতে নিল গুজরাত টাইটান্স।

 শুরুটা ভালোই করেছিল পাথুম নিশাঙ্কা ও কে এল রাহুল। ২৪ বলে ৪১ রান করে প্রসিদ্ধ কৃষ্ণের বলে আউট হয়ে সাজঘরে  ফেরেন তিনি। অর্ধশতরান করেন কেএল রাহুল। শতরানের দিকে এগিয়ে গেলেও  ৫২ বলে ৯২ রান করে আউট হলেন রাহুল। তাঁকে সাজঘরে ফেরালেন সিরাজ।  ৫ বলে ৬ রান করে আউট হন নীতিশ রানা।  নীতিশকে আউট করেন রশিদ খান । তার পরে  মাঠে নামতেই শূন্য রানে শমীর রিজভকে ফেরান  রশিদ খান ।  একই ওভারে পরপর দুটি রান নেন রশিদ খান। আজ দিল্লির মাঠে দাপট দেখিয়েছেন রশিদ । তিনি নেন অধিনায়ক অক্ষর প্যাটেলের উইকেটও।  একাই তিনটি উইকেট নিয়েছেন  রশিদ খান । ডেভিড মিলার ২০ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন। তিনি শেষ পর্যন্ত চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেননি।

আরও পড়ুন: গিল-বাটলার-সুন্দরের ঝোড়ো ব্যাটিং, ২১০ রান তুলল গুজরাত

রাজধানীর অরুণ জেটলি স্টেডিয়ামে এদিন টস জিতে গুজরাতকে প্রথমে ব্যাট করতে পাঠান দিল্লির অধিনায়ক অক্ষর পটেল। চোট সারিয়ে এদিন ফের দলের হয়ে গোড়াপত্তন করতে নামেন গুজরাত অধিনায়ক শুভমন গিল। যদিও শুরুটা খুব একটা ভাল হয়নি। তৃতীয় ওভারে মুকেশ কুমারের প্রথম বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সাই সুদর্শন। তিনি করেন মাত্র ১২ রান। সেই ধাক্কা সামাল দেন শুভমন ও জস বাটলার। দুজনে পাল্টা আক্রমণের পথে হেঁটে স্কোর বোর্ড সচল রাখেন। পাওয়ার প্লে শেষে গুজরাতের রান দাঁড়ায় ৬৮। তিন নম্বরে নামা জস বাটলার মারমুখী মেজাজে খেলে ২৪ বলেই নিজের অর্ধশতরান পূর্ণ করেন। তবে অষ্টম ওভারে কুলদীপ যাদবের বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন ইংলিশ ব্যাটার। আউটের আগে করে যান ২৭ বলে ৫২ রান। এর পর শুভমন ও ওয়াশিংটন সুন্দর তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান। ৯.৫ ওভারেই ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় গুজরাত। ১৪তম ওভারে শুভমন গিলের ক্যাচ ফেলে দেন ডেভিড মিলার। তখন ৪৩ রানে ব্যাট করছিলেন গুজরাত অধিনায়ক। ১৩.৫ ওভারে দেড়শো রানের গণ্ডি টপকে যায় গুজরাত। ৩৩ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন গিল। অর্ধশতরানের পরে রণংদেহী মূর্তি ধারণ করেন তিনি। শেষ পর্যন্ত ১৮তম ওভারে লুঙ্গি এনগিডির বলে নীতীশ রানার হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। সাজঘরে ফেরার আগে ৪৫ বলে ৭০ রান করেন গিল।

গুজরাত অধিনায়ক আউট হওয়ার পর দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ওয়াশিংটন সুন্দর। সতীর্থ গ্লেন ফিলিপসকে সঙ্গে নিয়ে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। অর্ধশতরান পূর্ণ করার পরে শেষ ওভারে মুকেশ কুমারের বলে আউট হন সুন্দর। তিনি করেছেন ৩২ বলে ৫৫ রান। শেষ পর্যন্ত ফিলিপস ও রাহুল তেওয়াতিয়া দলকে ২১০ রানে পৌঁছে দেন। ফিলিপস ১৪ ও রাহুল ১ রানে অপরাজিত থাকেন। দিল্লির হয়ে মুকেশ কুমার ৫৫ রানে ২ উইকেট নিয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গিল-বাটলার-সুন্দরের ঝোড়ো ব্যাটিং, ২১০ রান তুলল গুজরাত

‘আমিই সভাপতি’, বিসিবি পরিচালন পর্ষদ ভাঙার সিদ্ধান্তের বিরুদ্ধে আইসিসির দ্বারস্থ বুলবুল

সূর্যবংশীকে অপেক্ষা করিয়ে রাখবেন না, BCCI-এর কাছে আর্জি ইরফান পাঠানের

জাতীয় দলে ব্রাত্য শামিকে নিয়ে BCCI নির্বাচকদের কড়া বার্তা সৌরভের, টানলেন বুমরার নামও

১৪ বছরের অপেক্ষার অবসান, রিয়াল মাদ্রিদকে হারিয়ে জয়ী বায়ার্ন মিউনিখ

বিদেশি ক্রিকেটারদের ‘টাকার মেশিন’ বলে কটাক্ষ! আইপিএলে দায়বদ্ধতা নিয়ে সরব গাভাস্কার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ