সূর্যবংশীকে অপেক্ষা করিয়ে রাখবেন না, BCCI-এর কাছে আর্জি ইরফান পাঠানের

Share:

নিজস্ব প্রতিনিধি:  আর দেরি না করে বৈভব সূর্যবংশীকে জাতীয় দলে জায়গা করে দেওয়ার দাবি জানালেন ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান । বয়স মাত্র ১৫ বছর কিন্তু তাঁর ২২ গজের দাপট দেখে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। ১৫ বছরের ব্যাটার জসপ্রীত বুমরাহকে ঘোল খাইয়ে দেন মঙ্গলবার বুমরাহর প্রথম বলেই বিরাট ছক্কা হাঁকায় বৈভব সূর্যবংশী। বুমরাহকে প্রথম ওভারে দু’টি ছক্কা মারে বৈভব। কিশোর ক্রিকেটার হিসেবে এর আগে আইপিএলে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড গড়েছেন। তার পরেই বৈভবকে নিয়ে এই মন্তব্য করেছেন ইরফান পাঠান।

ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান চান যে নির্বাচকরা যেন আর অপেক্ষা না করেন এবং বৈভব সূর্যবংশীকে জাতীয় দলে অভিষেক করিয়ে দেন। আইপিএল ২০২৬-এর ১৩তম ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে খেলতে নেমে বৈভব বিশ্বের এক নম্বর বোলারের প্রথম বলেই একটি বিশাল ছক্কা হাঁকান, যা সরাসরি দর্শকদের গ্যালারিতে চলে যায়। তিনি ওই ম্যাচে ১৪ বলে ৩৯ রানের একটি ইনিংস খেলেন। তার এই পারফরম্যান্সের পর, ইরফান পাঠান এখন বিসিসিআই-এর কাছে তাকে ভারতীয় দলে জায়গা করে দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, “সূর্যবংশী সত্যি ভাগ্যবান। ১৫ বছর বয়সে সে ‘হোয়াইট-বল’ ক্রিকেটে যা করে দেখাচ্ছে আমার মনে হয় না আমরা এর আগে কাউকে এমনটা করতে দেখেছি।” ইউটিউবে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেন ইরফান পাঠান। তিনি আরও বলেন যে, “এই তরুণ প্রতিভা যেন ঠিক এই মুহূর্তটির জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। ১৫ বছর বয়সী বিস্ময়-বালক বলেছিলেন, আমি জসপ্রীত বুমরাহর অপেক্ষায় আছি। গত বছর আমি তার বলে আউট হয়েছিলাম। এ বছর আমি আসব এবং তার বলে মারব। আর সত্যিই, সে ঠিক প্রথম বলটিতেই বুমরাহকে সজোরে আঘাত করে।”

আরও পড়ুন: জাতীয় দলে ব্রাত্য শামিকে নিয়ে BCCI নির্বাচকদের কড়া বার্তা সৌরভের, টানলেন বুমরার নামও

ভারতের প্রাক্তন এই তারকা সূর্যবংশীর খেলার ধরন দেখেও অত্যন্ত মুগ্ধ হন।  তিনি উল্লেখ করেন যে, সূর্যবংশীর আক্রমণাত্মক  খেলা বুমরাহকেও তার নিজের পরিকল্পনা নিয়ে সন্দিহান হতে বাধ্য করেছে। তিনি বলেন, “বুমরাহর বোলিংয়ে পরিকল্পনার যে দৃশ্যমান অভাব দেখা গেল বিশেষ করে সে যেভাবে ‘স্লোয়ার’ বলের দিকে ঝুঁকেছিল তা দেখে মনে হয় বৈভব সূর্যবংশী বুমরাহকেও নতুন করে ভাবতে বাধ্য করেছে। হোয়াইট-বল ক্রিকেটে ভারত বুমরাহর মতো আর কোনো বোলার পায়নি।  সে নিঃসন্দেহে সর্বকালের সেরা (GOAT)। আর সেই সর্বকালের সেরার বিপক্ষেই এমন অসাধারণ কীর্তি গড়ে তোলা হয়েছে।”

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার