‘আমিই সভাপতি’, বিসিবি পরিচালন পর্ষদ ভাঙার সিদ্ধান্তের বিরুদ্ধে আইসিসির দ্বারস্থ বুলবুল

Share:

নিজস্ব প্রতিনিধি: উচ্চ-পর্যায়ের একটি দুর্নীতি তদন্ত বাংলাদেশ ক্রিকেটের মহলকে বদলে দিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) কমিটি ভেঙে দিয়েছে। সেই সিদ্ধান্ত মানতে নারাজ আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কমিটির প্রতিবেদনকে ত্রুটিপূর্ণ, খামখেয়ালী এবং আইনত অগ্রহণযোগ্য বলেই তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আমিনুল বলছেন, তামিম ইকবালের নেতৃত্বে ‘অ্যাড-হক কমিটি গঠন ‘অসাংবিধানিক ও অবৈধ’। উল্টে নিজেকেই নিজেকেই বৈধ সভাপতি বলে দাবি করেছেন আমিনুল। শুধু তাই নয় এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইসিসির দ্বারস্থ হয়েছেন বুলবুল। 

নিজেকে উপযুক্ত   নির্বাচিত বিসিবি সভাপতি দাবি করেন এবং এনএসসির কমিটির তদন্তকে ‘বিদ্বেষপ্রসূত’ বলেই উল্লেখ করেন। জানান, “আমি দ্ব্যর্থহীনভাবে বলছি যে, ২০২৬ সালের ৫ই এপ্রিল দাখিল করা প্রতিবেদনটি একটি ত্রুটিপূর্ণ, খামখেয়ালী এবং আইনত অগ্রহণযোগ্য দলিল, যার আইন বা বিসিবির গঠনতন্ত্রের দৃষ্টিতে কোনো ভিত্তি নেই।”  আইসিসি’র গঠনতন্ত্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সদস্য বোর্ডগুলোকে অবশ্যই সরকারি হস্তক্ষেপমুক্তভাবে কাজ করতে হবে। ক্রীড়ামন্ত্রী আমিনুল হকের উদ্যোগে শুরু হওয়া জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক পদক্ষেপ।” তিনি আরও বলেন,  “আমরা চাই, নির্বাচিত বোর্ড রক্ষার জন্য আইসিসি হস্তক্ষেপ করুক। আইসিসিকে অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখতে এবং এই অবৈধ সংস্থাকে কাজ করতে না দেওয়ার জন্য আহ্বান জানাই।”

বাংলাদেশের নতুন সরকারের স্বাধীন তদন্ত কমিটি বিসিবিতে নির্বাচনে অস্বচ্ছতা নিয়ে প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনের ভিত্তিতে জাতীয় ক্রীড়া পরিষদ বুলবুলের বোর্ড ভেঙে দিয়ে তিন মাসের জন্য অ্যাড হক কমিটি তৈরি করে ১১ সদস্যের কমিটির মাথায় বসানো হয়েছে প্রাক্তন ক্রিকেটার তামিমকে।  সেই প্রসঙ্গে ক্ষোভ উগড়ে বলেন,  ” ১৫টি ক্লাব এবং তামিম ইকবালের কাউন্সিলর পদ সংক্রান্ত আপত্তিসহ উত্থাপিত আপত্তিগুলো যথাযথভাবে শোনা হয়েছে এবং ২৪-২৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে আধা-বিচারিক শুনানির মাধ্যমে সমাধান করা হয়েছে। রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষী কিছু সাবেক খেলোয়াড়ের ছড়ানো ‘নির্বাচন ফিক্সিং’-এর আখ্যানটি বোর্ডকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে তৈরি একটি মনগড়া কাহিনী।”

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২০ কোটির বেশি আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?