চেন্নাইকে হারিয়ে শীর্ষে উঠল দিল্লি

সকলেই মনে করেছিল যে একটা জমজমাট ম্যাচ দেখা যাবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: লড়াইটা ছিল এক বনাম দুই। সকলেই মনে করেছিল যে একটা জমজমাট ম্যাচ দেখা যাবে। কিন্তু সেই গুড়ে রীতিমতো বালি পড়ে গেল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে একটা লো স্কোরিং ম্যাচ দেখা গেল। যদিও শেষের দিকে খানিকটা লড়াই দিল চেন্নাই সুপার কিংস। কিন্তু দিল্লিকে আটকানোর মতো রান তাদের খাতায় ছিল না। ম্যাচ শেষ ওভার পর্যন্ত গড়ালেও, ৩ উইকেটে জিতল দিল্লি ক্যাপিটালস। সেই সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল তারা।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ। তাঁর এই সিদ্ধান্ত খুব একটা ভুল ছিল না। কারণ, গত ম্যাচে দুরন্ত ব্যাটিং করা চেন্নাইকে কম রানে বেঁধে রাখতে সক্ষম হয় ক্যাপিটালসের বোলাররা। আম্বাতি রায়াডুর অর্ধশত রানের (৫৫) ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৩৬ রান তোলে সিএসকে। দিল্লির হয়ে সর্বাধিক ২টি উইকেট নেন অক্ষর প্যাটেল।  

জবাবে ব্যাট করতে নেমে রান তোলার সঙ্গে ক্রমশ উইকেট ও হারাতে থাকে দিল্লি। তবে শেষ দিকে শিমরন হেটমায়ারের ১৮ বলে ২৮ রানের ইনিংস খুবই কার্যকারী হয়ে ওঠে। ২ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ঋষভ পন্থ অ্যান্ড কোম্পানি। ম্যাচের সেরা হয়েছেন অক্ষর প্যাটেল।

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস