রাজস্থানকে হারিয়ে প্লে-অফের আরও কাছে দিল্লি

চলতি আইপিএলেও দুরন্ত ছন্দে রয়েছে দিল্লি ক্যাপিটালস।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএলেও দুরন্ত ছন্দে রয়েছে দিল্লি ক্যাপিটালস। প্লে-অফের আরও কাছে পৌঁছে গেল গতবারের রানার্সরা। রাজস্থান রয়্যালসকে ৩৩ রানে পরাজিত করল ঋষভ পন্থ অ্যান্ড কোম্পানি। একেবারে তরতরিয়ে ছুটছেন তারা। কিছুতেই যেন থামানো যাচ্ছে না এই দলটিকে। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ফের লিগ টেবিলের শীর্ষে উঠে গেল রাজধানীর দলটি। 

ইতিমধ্যেই প্লে-অফের গন্ধ পেতে শুরু করে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। আর এক ম্যাচ জিতলেই প্লে-অফের টিকিটটা পাকা করে ফেলবে তারা। তবে দিল্লির এই ফর্ম দেখে মনে হচ্ছে না যে কাজটা তাদের জন্য খুব একটা কঠিন হবে। 

এদিন টসে জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। আর তাঁর সেই সিদ্ধান্ত বেশ কার্যকারী হয়ে ওঠে। দিল্লির দুই ওপেনার শিখর ধাওয়ান (৮)  এবং পৃথ্বী শ (১০)। মাত্র ২১ রানে ২ উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে যায় দিল্লি। এরপর দলের ব্যাটিংয়ের হাল ধরেন শ্রেয়স আইয়ার (৪৩) এবং ঋষভ পন্থ (২৪)। শেষ দিকে দলের জন্য গুরুত্বপূর্ণ কিছু রান তুলে নেন শিমরন হেটমায়ার (২৮), ললিত যাদব (১৪) এবং অক্ষর প্যাটেল (১২)। রাজস্থানের হয়ে ২টি উইকেট নেন চেতন সাকারিরা এবং মুস্তাফিজুর রহমান।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে যায় রাজস্থান। মাত্র ৬ রানে ২ উইকেট হারিয়ে ফেলে তারা। অধিনায়ক স্যামসন (৭০) এবং মাহিপাল লোমরর (১৯) ছাড়া কেউই দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেননি। ফলে ব্যর্থ হয় ব্যাট হাতে সঞ্জুর লড়াই। ৬ উইকেটের বিনিময়ে ১২১ রান তোলে রাজস্থান। সর্বাধির ২টি উইকেট নেন নর্টজে।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস