হেরে প্লে-অফের পথ কঠিন করল মুম্বই

প্লে-অফ একেবারে নিশ্চিত ছিল মুম্বই ইন্ডিয়ান্সের।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে ছিল তিনটি ম্যাচ, সবকটি জিতলে প্লে-অফ একেবারে নিশ্চিত ছিল মুম্বই ইন্ডিয়ান্সের। কিন্তু রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি সেটা করতে পারল না। গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে ৪ উইকেটে হারতে হল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের। যার ফলে প্লে-অফে প্রবেশ করার রাস্তাটা আরও কঠিন করে ফেলল নীতা আম্বানির দল।

মূলত ব্যাটসম্যানদের ব্যর্থতার জন্যই ডুবতে হল মুম্বইকে। ব্যাটসম্যানরা যদি স্কোর বোর্ডে আরও ১৫ রান বেশি তুলতে পারত তাহলে হয়তো শারজায় হারের মুখ দেখত না হার্দিক, পোলার্ডরা। কারণ, হাতে কম রান নিয়েও দিল্লিকে চেপে ধরতে সক্ষম হয়েছিলেন বুমারহ, বোল্টরা।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ। তবে তাঁর এই সিদ্ধান্ত কাজে লেগে যায়। তাসের ঘরের মতো ধসে পড়ে মুম্বইয়ের ব্যাটিং লাইনআপ। সর্বাধিক ২৬ বলে ৩৩ রানের ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১২৯ রান তোলে গতবারের রানার্সরা। ৩টি করে উইকেট পান আভেশ খান এবং অক্ষর প্যাটেল।

জবাবে ব্যাট করতে নেমে পরপর উইকেট হারাতে থাকে দিল্লিও। তবে শেষ দিকে শ্রেয়স আইয়ার (৩৩) এবং রবিচন্দ্রন অশ্বিন (২০) জুটি ৫ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন।  

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

১৩ মাস বাদে ফিরেই টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন অজি বোলার

‘POK জম্মু ও কাশ্মীরের অংশ হত যদি না…’ স্বাধীনতা দিবসে মন্তব্য ওমরের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের