এই মুহূর্তে

হায়দরাবাদকে হেলায় উড়িয়ে দিল পন্থের দিল্লি

নিজস্ব প্রতিনিধি: সানরাইজার্স হায়দরাবাদের চলতি আইপিএলটা একবারেই ভালো যাচ্ছে না। ফের একটি ম্যাচে হারের মুখ দেখতে হল অরেঞ্জ আর্মিকে। শক্তিশালী দিল্লি ক্যাপিট্যালসের কাছে ৮ উইকেটে হারতে হল তাদের। দিল্লির বোলিংয়ের সামনে বুধবার কার্যত দাঁড়াতেই পারল না হারদরাবাদ। নর্টেজ, রাবাদা এবং অক্ষয়ের দাপটে মাত্র ১৩৪ রানে আটকে যায় মহানগরী।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। কিন্তু কিউয়ি ক্যাপ্টেনের এই সিদ্ধান্ত একেবারেই ঠিক হয়নি। ইনিংসের শুরুতেই ওয়ার্নারের উইকেট হারায় সানরাইজার্স। এরপর ঋদ্ধিমান সাহা এবং অধিনায়ক উইলিয়ামসন দলের ব্যাটিংয়ের হাল ধরার চেষ্টা করেন। কিন্তু তাঁরাও বেশিক্ষণ টিকে থাকতে পারেননি।

তারপর পান্ডে (১৭), কেদার (৩) এবং হোল্ডাররা (১০) একে-একে ফিরে যেতে থাকেন। শেষ দিকে আব্দুল সামাদ (২৮) এবং রশিদ খানের (২২) ব্যাটের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৩৪ রান তোলে হায়দরাবাদ।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন পৃথ্বী শ (১১) এবং শিখর ধাওয়ান (৪২)। এই দু’জন প্যাভিলিয়নে ফিরলে শ্রেয়স আইয়ার (৪৭) ও অধিনায়ক পন্থের (৩৫) ব্যাটে ভর করে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দিল্লি ক্যাপিটালস।
Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রবিবার ভারত-পাকিস্তানের ম্যাচে ‘অসুর’ বৃষ্টি, কলম্বোর আবহাওয়া কী বলছে?

কানাডাকে হারিয়ে জয়ের মুখ দেখল সংযুক্ত আরব আমিরশাহি

বিশ্বকাপে প্রথম অঘটন, জিম্বাবোয়ের কাছে হেরে গেল অস্ট্রেলিয়া

বিশ্বকাপের মাঝপথে বড় ক্ষতি, ধাক্কা খেল আয়ারল্যান্ড শিবির

বিশ্বকাপের মাঝেই ‘ভ্যালেন্টাইনস ডে’, প্রেমিকাকে সারপ্রাইজ দেওয়ার কী পরিকল্পনা হার্দিকের?

বার্সাকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালের দিকে এক ধাপ এগিয়ে গেল আতলেতিকো

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ