যন্তর-মন্তরে পুলিশের আক্রমণ বজরং-স্বাক্ষিদের ওপর

Share:

নিজস্ব প্রতিনিধি:  দিল্লির যন্তর মন্তরে জাতীয় কুস্তিগীররা ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে আন্দোলন করছেন প্রায় একমাস ধরে। এরই মধ্যে তাঁদের ওপর একবার হামলা চালিয়েছিল দিল্লি পুলিশ। রবিবারও একই ধরণের ঘটনা ঘটল রাজধানীর বুকে।

আন্দোলনরত কুস্তিগীররা দাবি করেছেন, অন্য দিনের মতো রবিবারও তাঁদের শান্তিপূর্ণ অবস্থান চলছিল। সেই সময় আচমকাই দিল্লি পুলিশের পক্ষ থেকে আক্রমণ করা হয় তাঁদের ধর্না মঞ্চে। এই ঘটনায় পুরোপুরি দিল্লি পুলিশকে কাঠগড়ায় তুলেছেন আন্দোলনরত কুস্তিগীররা। এবং তাঁরা দাবি করেছেন, রবিবার যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন নতুন সাংসদ ভবনের উদ্বোধন করে গণতন্ত্রের বার্তা দিচ্ছেন, সেই সময় দিল্লি পুলিশ এইরকম নক্ক্যরজনক ঘটনা ঘটাল। তবে কোনওমতেই আন্দোলন প্রত্যাহার করবেন না বলেই ফের একবার কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়ে দিলেন।

আরও জানতে পড়ুন: বেটিংয়ের অভিযোগে থানে থেকে গ্রেফতার ৫

আন্দোলনকারী কুস্তিগীরদের দাবি তাঁদের নির্ধারিত সূচি অনুযায়ী মহাপঞ্চায়েত বাতিল করতেই কেন্দ্রীয় সরকার দিল্লি পুলিশকে লেলিয়ে দিয়েছে। সূত্রের খবর, বেশ কিছু আন্দোলনকারী দিল্লি পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, ভারতের কুস্তি ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে যন্তর-মন্তরে ধর্না মঞ্চ গড়ে আন্দোলন করছেন বজরং পুনিয়া, ভিনেশ ফগতরা। আন্দোলনের জের গড়িয়েছে দেশের শীর্ষ আদালত পর্যন্ত।

কিন্তু তারমধ্যেই দুবার দিল্লি পুলিশের নির্মম অত্যাচারের শিকার হলেন আন্দোলনরত কুস্তিগীররা। এমনকি চলতি আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের ম্যাচের টিকিট থাকা সত্ত্বেও তাঁদের মাঠে প্রবেশ করতে দেওয়া হয়নি। এইরকম নানা ঘটনার রবিবার আরও এক নক্ক্যরজনক ঘটনা ঘটাল দিল্লি পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনার নিন্দা করেছেন দেশের সব বিরোধী রাজনৈতিক দলগুলি।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে