জাতীয় কুস্তি সংস্থার নিয়ন্ত্রণ ‘বকলমে’ ব্রিজভূষণের হাতে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতীয় কুস্তি সঙ্ঘের নিয়ন্ত্রণ ক্ষমতা বকলমে থেকে গেল যৌন হেনস্থায় অভিযুক্ত বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের হাতেই। বৃহস্পতিবার সংস্থার নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন ব্রিজভূষণের ঘনিষ্ঠ সঞ্জয় সিং। তিনি ৪৭ ভোটারের মধ্যে ৪০ জনেরই ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী অলিম্পিকে সোনা জয়ী অনিতা শেওরান পেয়েছেন মাত্র সাত জনের ভোট। সহ সভাপতি পদে হেরে গিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব।  

একটানা ১২ বছর ভারতীয় কুস্তি সঙ্ঘের সভাপতি পদে ছিলেন উত্তরপ্রদেশের কাইজারগঞ্জের বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং। গত বছর তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে আন্দোলনে নামেন বজরং পুনিয়া, বিনেশ ফোগত, সাক্ষী মালিক-সহ দেশের এক ঝাঁক তারকা কুস্তিগীর। ওই অভিযোগ ঘিরে শোরগোল পড়ে যায়। মামলা গড়ায় দেশের শীর্ষ আদালতের আঙিনায়।

বিজেপির বাহুবলী সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের না হওয়ায় দিল্লি পুলিশকে তিরস্কার করে সুপ্রিম কোর্ট। চাপে পড়েই ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। দায়ের করা হয় চার্জশিটও। আন্দোলনকারী কুস্তিগীরদের দাবির মুখে ভারতীয় কুস্তি সঙ্ঘে নির্বাচন করানোর সিদ্ধান্ত নেয় ক্রীড়া মন্ত্রক। যদিও ওই নির্বাচন নিয়ে দেশের একাধিক হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলার কারণে একাধিকবার পিছিয়ে যায় নির্বাচন। জাতীয় কুস্তি সঙ্ঘ যাতে নিজের হাতছাড়া না হয় তার জন্য সভাপতি পদে ঘনিষ্ঠ অনুগামী সঞ্জয় সিংকে সভাপতি পদে দাঁড় করান ব্রিজভূষণ শরণ সিং। পাল্টা আন্দোলনকারী কুস্তিগীরদের পক্ষ থেকে দাঁড় করানো হয় অলিম্পিকে পদক জয়ী অনিতা শেওরানকে। কিন্তু শেষ পর্যন্ত সভাপতি পদে হেসেখেলে জয়ী হয়েছেন ব্রিজভূষণের দাঁড় করানো প্রার্থী।

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫