চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উইকেটরক্ষক হিসেবে CSK-তে ফিরতে প্রস্তুত ধোনি, সঞ্জুর ভূমিকা নিয়ে চর্চা শুরু

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার পর চোট সারিয়ে অবশেষে ২২ গজের ময়দানে ফিরতে চলেছেন এমএস ধোনি। আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দুটি ফ্র্যাঞ্চাইজি চেন্নাই ও মুম্বই বৃহস্পতিবার একে অপরের মুখোমুখি হবে। জানা গিয়েছে, চেন্নাইয়ের চিরপ্রতিদ্বন্দ্বী মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচেই খেলতে মাঠে নামবেন ক্যাপ্টেন কুল। দীর্ঘ অপেক্ষার পর উইকেটরক্ষকের গ্লাভস হাতে ধোনিকে উইকেটের পেছনে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। CSK-এর প্রাক্তন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন নিশ্চিত করেছেন যে, ধোনিকে মাঠে ফেরার জন্য পুরোপুরি ফিট ঘোষণা করা হয়েছে, তবে এখন এই প্রশ্নই উঠছে উইকেটের পেছনে ধোনি ফিরলে সঞ্জুর স্যামশনের কি হবে।  

CSK-এর হয়ে নেটে ব্যাটিং ও উইকেটকিপিং, উভয়েরই অনুশীলন করতে দেখা যাওয়ার পর ধোনির প্রত্যাবর্তন একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছে। ব্যাটিং সেশনে নামার আগে তাকে বেশ খোশ মেজাজে দেখা গিয়েছে। এমনকি নেটে তিনি দলের বিদেশি পেসার ম্যাট হেনরি এবং জেমি ওভারটনের বলও মোকাবিলা করেছেন। এছাড়া তার পায়ের পেছনের মাংসপেশির (calf) পুরোনো সমস্যারও কোনো লক্ষণ দেখা যায়নি। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে অশ্বিন বলেছেন, “আমি এর আগে নেটে ধোনিকে উইকেটকিপিং করতে কখনো দেখিনি, আমার সারা জীবনেও না। আজ সে কিপিং করছিল, এর অর্থ হলো, সে উইকেটকিপিংয়ের গ্লাভস হাতে তুলে নিতে চলেছে এবং সঞ্জুকে তখন আউটফিল্ডে ফিল্ডিং করতে হবে, অথবা সে হয়তো ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ হিসেবে মাঠে নামবে। আর আমি ১০০ ভাগ নিশ্চিত যে, সে বৃহস্পতিবার খেলবে। আমি শুনেছি যে, সে এখন পুরোপুরি ফিট এবং খেলার জন্য প্রস্তুত।” 

আরও পড়ুন: ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

শুধু সিএসকে  স্বস্তি পেতে চলেছে  এমনটা নয়। মুম্বই ইন্ডিয়ান্সও নিশ্চিত করেছে যে তাদের দলের অলরাউন্ডার উইল জ্যাকস বৃহস্পতিবারের ম্যাচের জন্য প্রস্তুত। এই ইংলিশম্যান মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন করেছেন এবং চেন্নাইয়ের বিপক্ষে খেলার একাদশে জায়গা করতে নিতে পারেন। 

Published by:

Share Link:

More Releted News:

ব্যাটে- বলে দাপট দেখিয়ে দিল্লিকে দুরমুশ করে জয়ী হায়দরাবাদ

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ