পাকিস্তানের অধিনায়কের সঙ্গে করমর্দনে অস্বীকার সূর্যের? আসলে কী ঘটেছে?

Share:

নিজস্ব প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে বসেছে এশিয়া কাপ। আট দেশ নিয়ে আয়োজিত হচ্ছে প্রতিযোগিতা। অংশগ্রহণকারী আট দেশের অধিনায়কদের নিয়ে যৌথ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। আর সেই সম্মেলনেরই একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ভারত ও পাকিস্তানের অধিনায়কেরা একে অন্যের সঙ্গে করমর্দন না করেই মঞ্চ থেকে নেমে যাচ্ছেন। আর ওই ভাইরাল ভিডিও নিয়েই প্রশ্ন উঠেছে, তবে কী ১৪ সেপ্টেম্বরের মহারণের উত্তাপ এখন থেকেই অনুভব করছেন দুই দলের খেলোয়াড়রা?

যদিও পরে আরও একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, মঞ্চ থেকে নেমে একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছেন লেন সূর্যকুমার যাদব এবং পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আঘা। ভারতের গম্ভীরযুগে বিরাটীয় আগ্রাসনের দিকেই সূর্যকুমারেরা এগোবে নাকি নতুন রাস্তায় হাঁটবে নব্য ভারতীয় ক্রিকেট তার প্রমাণ মিলবে এই এশিয়া কাপে। পহেলগাঁও ঘটনার ঠিক পরেই ‘নো ক্রিকেট উইথ পাকিস্তান’ রব উঠেছিল। সেসব ঝড় পেড়িয়ে এশিয়া কাপে নামতে চলেছে দুই দেশ। এই ম্যাচের ফলাফল শুধুমাত্র প্রতিযোগিতার পয়েন্টের হেরফেরই ঘটায় না। এর প্রভাব পড়ে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতেও। যারা জিতে যায়, তাদের হাওয়ায় ধূপের গন্ধ বিজয়োল্লাস হয়ে আসলেও, কোথাও কোথাও সেই গন্ধই পারাপারের শোকও নিয়ে আসে।

এশিয়া কাপে এখনও পর্যন্ত মোট ১৯ বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। যার মধ্যে ভারত জিতেছে ১০ বার এবং পাকিস্তান জয়লাভ করেছে ৭ টি ম্যাচে। অমীমাংসিতভাবে শেষ হয়েছে ২টি ম্যাচ। উল্লেখ্য, শেষ পাঁচ ম্যাচের মধ্যে ৪ বারই জিতেছে ভারত। ফলত আগামী ১৪ সেপ্টেম্বরের ম্যাচে জয়লাভ করার জন্য নিজেদের সবটুকু দেওয়ার জন্য তৈরি থাকবে পাকিস্তানের ক্রিকেটারেরা।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ