দিয়েগো মারাদোনার মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবল ইতিহাসের অন্যতম কিংবদন্তি দিয়েগো মারাদোনার মৃত্যু ঘিরে বিতর্ক এখনও থামেনি। ২০২০ সালের ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে প্রয়াত হন আর্জেন্টিনার এই তারকা ফুটবলার। মৃত্যুর আগে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছিল এবং দীর্ঘদিন ধরে নানা শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে লড়াই করছিলেন তিনি। এখন তাঁর মৃত্যুর সঙ্গে চিকিৎসাগত গাফিলতির কোনও যোগ ছিল কি না, তা খতিয়ে দেখছে আদালত।

আর্জেন্টিনার একটি আদালতে বর্তমানে মারাদোনার চিকিৎসার সঙ্গে যুক্ত সাতজন চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলছে। অভিযোগ, তাঁর চিকিৎসার সময় যথাযথ দায়িত্ব পালন করা হয়নি এবং সেই অবহেলার কারণেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছিল। এই মামলার শুনানিতে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসছে।

আরও পড়ুন: ফ্রি’তে শাকিরাকে দেখার সুযোগ, গায়িকার কোপাকাবানা কনসার্টে রেকর্ড ভাঙা ভিড়

সাম্প্রতিক শুনানিতে মারাদোনার মানসিক স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা মনোবিদ কার্লোজ দিয়াজ আদালতে জানিয়েছেন, মারাদোনা শুধু মাদক ও অ্যালকোহল নির্ভরতার সমস্যায় ভুগছিলেন না, পাশাপাশি তাঁর মধ্যে বাইপোলার ডিজঅর্ডার এবং নার্সিসিজমের লক্ষণও ছিল।

মনোবিদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, চিকিৎসার সময় তিনি ভুল ওষুধ প্রয়োগ করেছিলেন। যদিও তিনি সেই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, মারাদোনা মানসিক সমস্যায় ভুগতেন। তিনি আরও জানান, ফুটবল মাঠে অসাধারণ সাফল্য অর্জন করলেও ব্যক্তিগত জীবনে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। আদালতে দাবি করা হয়েছে, মৃত্যুর আগে মারাদোনা নিজের জীবনযাত্রায় পরিবর্তন আনার চেষ্টা করেছিলেন। অ্যালকোহল থেকে দূরে থাকার চেষ্টা করছিলেন এবং মৃত্যুর আগের কয়েক সপ্তাহ তিনি কোনও মাদক গ্রহণ করেননি। মামলার শুনানি এখনও চলছে এবং আদালত চিকিৎসা সংক্রান্ত সমস্ত তথ্য খতিয়ে দেখছে।  

‘লালবাগচা রাজা’র পায়ে মাথা নত করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ করলেন কার্তিক

SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন অ্যাশলে নোফকে

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

গুরুতর অসুস্থ ঈশ্বর ঠাকুর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপন চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ উদ্যোক্তাদের

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের