এবারে আইপিএল খেলেই ক্যারিয়ারে ইতি কার্তিকের

Share:

নিজস্ব প্রতিনিধি : এবারেই শেষ আইপিএল। তারপরই নিজের ক্যারিয়ারে ইতি টানবেন উইকেটকিপার-ব্যাটসম্যান দীনেশ কার্তিক। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এবারের মরশুমে খেলবে কার্তিক। উল্লেখ্য, আইপিএলের ১৬টি মরশুমেই অংশ নিয়েছেন কার্তিক।

২০০৮ সাল থেকে আইপিএল খেলছেন দীনেশ কার্তিক। দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেছিলেন তিনি। এরপর ২০১১ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলত দেখা গিয়েছিল তাঁকে। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলার পর দুটি মরশুম মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে দেখা যায় কার্তিককে। এরপর ২০১৪ সালে কার্তিক ফের ফিরে আসেন দিল্লি ডেয়ারডেভিলসে।

এখানেই শেষ নয়, ২০১৫ সালে কার্তিককে সাড়ে দশ কোটি দিয়ে কিনে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স। এরপর ২০১৬ ও ২০১৭ সালে গুজরাট লায়ন্সের হয়ে খেলেছেন তিনি। আইপিএলের ক্যারিয়ারে অধিনায়কের ভূমিকা পালন করতে দেখা গিয়েছে কার্তিককে। ২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসাবে দেখা যায় কার্তিককে। মোট চারটি মরশুম কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে দেখা যায় ৩৮ বছর বয়সি এই খেলোয়াড়কে। ২০২২ সালের আইপিএলের আগে দীনেশ কার্তিককে ছেড়ে দেয় কেকেআর। এরপর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাঁকে সাড়ে পাঁচ কোটিতে কিনে নেয়।

এখনও পর্যন্ত আইপিএলে দীনেশ কার্তিক মোট ২৪২টি ম্যাচ খেলেছে। ২৪২টি ম্যাচ খেলে কার্তিকের সংগ্রহ ৪৫১৬ রান। এই ৪৫১৬ রানের মধ্যে রয়েছে ২০টি হাফ সেঞ্চুরি। উইকেটকিপার হিসাবেও কার্তিকের অবদান কম নয়। উইকেট কিপার হিসাবে ১৪১টি ক্যাচ ধরেছেন কার্তিক, স্ট্যাম্পিং করেছেন ৩৬টি। এর আগে ২০২২ সালে ভারতের বিরুদ্ধে শেষবার কার্তিককে দেখা গিয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে।

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন