বিশ্বকাপে রেকর্ডের পর মেসিকে নিয়ে করা প্রশ্নে চটলেন রোনাল্ডো, যা বললেন…

Share:

নিজস্ব প্রতিনিধি: বয়স যে শুধুই সংখ্যা মাত্র, তা আবারও প্রমাণ করলেন পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁকে নিয়ে যখন সমালোচনার ঝড় উঠেছে তখন তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি ফুরিয়ে যাননি। বিশ্বকাপে উজবেকিস্তানের বিরুদ্ধে জোড়া গোল করে ফুটবল ইতিহাসে এক অনন্য নজির গড়েছেন তিনি। বিশ্বকাপে পর্তুগালের জার্সিতে সবচেয়ে বেশি গোল করেছেন তিনিই। এমনকি ছয়টি বিশ্বকাপেই গোল করেছেন তিনি।  তবে ম্যাচ শেষে তাঁকে বেশ কিছু প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। সেখানেই তাঁকে ফুটবলের রাজপুত্র মেসিকে নিয়ে প্রশ্ন করা হয়। তাতেই বিরক্ত হতে দেখা গিয়েছে পর্তুগালের তারকাকে।  

গত দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন এই দুই মহাতারকা। গোল করা, ট্রফি জেতা কিংবা ব্যক্তিগত সম্মান অর্জন, সব ক্ষেত্রেই একে অপরকে টেক্কা দিয়েছেন তাঁরা। রেকর্ড গড়া ও ভাঙা যেন তাঁদের প্রতিদিনের অভ্যাস। তবে মেসির সঙ্গে তাঁর প্রতিদ্বন্দ্বিতা নিয়ে করা প্রশ্নের উত্তর দিতে আগ্রহী ছিলেন না রোনাল্ডো । প্রথম প্রশ্নে একজন সাংবাদিক জানতে চান, বিশ্বকাপের পরবর্তী পর্যায়ে লিওনেল মেসির সঙ্গে দেখা হলে, সেটি কি দুই কিংবদন্তির সম্ভাব্য বিদায়ী ম্যাচ হবে কি না? জবাবে কিছুটা বিরক্ত হয়ে রোনাল্ডো বলেন, ‘আমি জানি না কী উত্তর দেব, কারণ এটা অর্থহীন একটি প্রশ্ন। অবশ্যই ভালো লাগতে পারে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল জয় পাওয়া, গ্রুপ পর্ব থেকে এগিয়ে যাওয়া এবং সামনে যা আসছে তার জন্য প্রস্তুত থাকা। আমরা জানি কলম্বিয়ার বিপক্ষে কঠিন ম্যাচ অপেক্ষা করছে। আমি ভালো খেলেছি, গোল করেছি এবং দলকে সাহায্য করেছি। দলও খুব ভালো খেলেছে।’

আরও  পড়ুন:  ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

এর পরেই এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘গতকাল লিওনেল মেসি দুটি গোল করেছেন, এমবাপে…’ এটুকু বলতেই রোনাল্ডো অন্য এক সাংবাদিকের দিকে ফিরে ইশারা করে বলেন, ‘চলুন, চলুন, চলুন ।’ তারপরেই ওই সাংবাদিক জানতে চান তিনি কি আর একটি প্রশ্নের উত্তর দেবেন? সেই সময়ে ফুটবল তারকা রীতিমত বিরক্ত হয়ে উত্তর দেন, ‘ সেটা প্রশ্নের ওপর নির্ভর করে, না হলে আমি উত্তর দেব না।’ উল্লেখ্য, মেসি ও রোনাল্ডো ক্লাব ফুটবলে যেমন সাফল্যের শিখরে পৌঁছেছেন, তেমনই দেশের জার্সিতেও অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন । মেসি যেমন আর্জেন্টিনাকে বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফাইনালিসিমা  জিতিয়েছেন, তেমনই রোনাল্ডো পর্তুগালকে ইউরো কাপ ও নেশনস লিগের ট্রফি এনে দিয়েছেন। ৪১ বছর বয়সি রোনালদো আরও জানান, গত কয়েকদিন তাঁর জন্য কঠিন ছিল। সমালোচনা এবং নানা আলোচনা এমন পরিস্থিতি তৈরি করেছিল যে, তাঁর মনে হচ্ছিল যেন তিনি ফুটবল থেকেই অবসর নিয়ে ফেলেছেন। তবে খেলা শেষে ফের ফিরে পেয়েছেন আত্মবিশ্বাস। 

‘বৃষ্টিতে শুটিং বাতিল হয়েছে, টেনশন হচ্ছে’, নেপাল থেকে কবে কলকাতায় ফিরছেন খরাজ মুখোপাধ্যায়?

নেপালে গিয়ে আটকে মুকুল রায়ের পুত্রবধূ, ‘যোগাযোগ করা যাচ্ছে না,’ বললেন শুভ্রাংশু

আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপের জামিন-আর্জি নিয়ে কী বক্তব্য? সিবিআইকে জানাতে বলল সুপ্রিম কোর্ট

‘নেপাল বিপর্যয়ে নিখোঁজ পর্যটকদের ফিরিয়ে আনতে সব রকম সাহায্য করবে রাজ্য’, আশ্বাস শুভেন্দুর

নেপাল বিপর্যয়ের পরই নিখোঁজ বারাসাতের শিক্ষিকা সুস্মিতা, চিন্তায় পরিবার-প্রতিবেশী

প্রধান বিচারপতি সূর্য কান্তের আমন্ত্রণকে কেন্দ্র করে বিতর্ক! বাতিল ন্যাশনাল ল’স্কুলের সমাবর্তন

নেপালের দুর্যোগে নিখোঁজ বসিরহাটের অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতি, উদ্বেগে পরিবার

‘ঈশ্বরের আশীর্বাদে সুরক্ষিত’, নেপালে বিপর্যয়ের কবলে অপু বিশ্বাস, এখন কেমন আছেন অভিনেত্রী?

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

মহার্ঘ চিনি, বিক্রির পরিমাণ বেঁধে দিল Zepto Blinkit-সহ একাধিক অনলাইন প্ল্যাটফর্ম

প্রশিক্ষণরত অবস্থায় কানপুরে ভেঙে পড়ল বিমান, নিহত ২

মাংসের দোকানে মানুষের মাথার খুলি! চাঞ্চল্য গঙ্গাসাগরে