চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

নিজস্ব প্রতিনিধি: হারের ধাক্কা সামলে আইপিএলে সবে জয়ের মুখ দেখছিল চেন্নাই। তার  মাঝেই এল দুঃসংবাদ। আইপিএলের চলতি মরশুম থেকে ছিটকে গেলেন দলের তরুণ খেলোয়াড় তথা টপ-অর্ডার ব্যাটসম্যান আয়ুষ মাত্রে। 

১৮  এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের  বিপক্ষে ম্যাচে বাম হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন পাওয়ায় চেন্নাই সুপার কিংসের টপ-অর্ডার ব্যাটসম্যান আয়ুষ মাত্রে। এই চোটের কারণে আইপিএলের  বাকি পর্ব থেকে ছিটকে গেলেন তিনি।  ফ্র্যাঞ্চাইজিটি সোমবার একটি আনুষ্ঠানিক বিবৃতিতে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ।  জানিয়েছে যে,  চোট সারাতে  আয়ুষের  ৬-১২ সপ্তাহের পুনর্বাসন প্রয়োজন হবে। অর্থাৎ চলতি মরশুমের জন্য  মাত্রের খেলা এখানেই সমাপ্ত হয়েছে। ফ্র্যাঞ্চাইজিটি সোশ্যাল মিডিয়ায়  পোস্ট করা  বিবৃতিতে বলেছে,  “১৮  এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে ব্যাটিং করার সময় বাম হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় আয়ুষ মাত্রে আইপিএল ২০২৬-এর বাকি পর্ব থেকে ছিটকে  গিয়েছেন। আয়ুষের এই চোট সারাতে ৬-১২ সপ্তাহের পুনর্বাসন প্রয়োজন হবে। আমরা আয়ুষের দ্রুত আরোগ্য কামনা করি।” 

 

আরও পড়ুনঃ ‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

এই খবর সিএসকের জন্য চাপের কারণ, চলতি মরশুমে সিএসকে-র অন্যতম সেরা ফর্মে থাকা ব্যাটসম্যান ছিলেন মাত্রে। তিনি ছয় ম্যাচে ১৭৭.৮৭ স্ট্রাইক রেট ও ৩৩.৫ গড়ে ২০১ রান করেছেন। পাওয়ারপ্লে-তে পাঁচবারের চ্যাম্পিয়নদের হয়ে তিনি ছিলেন আক্রমণের মূল  ভিত্তি এবং  মরশুমের  বাকি  খেলায় দলটি নিশ্চিতভাবেই তাকে খুব বেশি স্মরণ করবে। বলা ভালো চোটের সমস্যা নিয়ে শুরু থেকেই জেরবার চেন্নাই।   ব্রেভিস  চেন্নাইয়ের হয়ে প্রথম তিনটি ম্যাচ খেলতে পারেননি, অন্যদিকে কাফ স্ট্রেইনের কারণে এমএস ধোনি এখনও একটিও ম্যাচ খেলতে পারেননি।  মরশুম শুরুর আগেই নাথান এলিস ছিটকে যান, আর তার বদলি হিসেবে স্পেন্সার জনসন বড় চোট থেকে সেরে ওঠার পর সবেমাত্র  দলে যোগ দিয়েছেন।   চোটের শিকার হয়েছেন খলিল আহমেদ, তিনিও এই  মরশুম থেকে ছিটকে গিয়েছেন। 

Published by:

Share Link:

More Releted News:

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

গুজরাতের বিরুদ্ধে ম্যাচে শতরান করা তিলকের কানে দিয়েছিলেন কোন মন্ত্র, জানালেন হার্দিক

ব্যাটিংয়ের পর দাপুটে বোলিং, গুজরাতকে ৯৯ রানে হারাল মুম্বই

তিলক বর্মার অপরাজিত শতরান, গুজরাতকে ২০০ রানের লক্ষ্য দিল মুম্বই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ