তিলকের সঙ্গে তুমুল ঝামেলায় জড়ালেন বৈভব! ভাইরাল ভিডিও, ঠিক কি ঘটেছিল মাঠে?

Share:

নিজস্ব প্রতিনিধি:  দলীপ ট্রফির ফাইনালে ব্যাট-বলের লড়াইয়ের মাঝেই উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। তুমুল ঝামেলায় জড়ালেন বৈভব সূর্যবংশী ও তিলক ভর্মা। রবিবার চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে ইস্ট  জোন ও সাউথ জোনের ফাইনাল চলাকালীন দুই ভারতীয় ক্রিকেটারের মধ্যে কথার লড়াই সকলের নজর  কেড়েছে। ঘটনাটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।  

শুরুটা ছিল মজার ছলে কথাবার্তা ও স্লেজিং দিয়ে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি হাতাহাতির মতো উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। শেষ পর্যন্ত আম্পায়ারদের এগিয়ে এসে দু’জনকে শান্ত করতে হয়। ঘটনার সূত্রপাত ইস্ট জোনের ইনিংসের ১১তম ওভারে। ব্যাট করছিলেন ১৫ বছরের বৈভব। তাঁকে ঘিরে বারবার কথা বলতে দেখা যায় সাউথ জোনের অধিনায়ক তিলক বর্মাকে। স্টাম্প মাইকে তাঁদের কথোপকথনের কিছু অংশ ধরা পড়ে। একসময় তিলককে বলতে শোনা যায়, ‘কী বন্ধু, এই যে ভাইস-ক্যাপ্টেন!’ এরপরই বদলে যায় পরিস্থিতি। কথাবার্তা তীব্র বাদানুবাদে পরিণত হয়। তিলক বৈভবের দিকে এগিয়ে এসে এমন  অঙ্গভঙ্গি করেন, যা দেখে মনে হয় তিনি ঘুষি মারার ইঙ্গিত করছেন। বৈভবও পিছিয়ে না গিয়ে তাঁর মুখোমুখি হন। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আগেই আম্পায়াররা মাঝখানে এসে দু’জনকে আলাদা করে দেন।  ৩

তিলকের সঙ্গে এই ঘটনার আগে অবশ্য ব্যাট হাতে নজর কেড়েছেন বৈভব। অভিমন্যু ঈশ্বরনের সঙ্গে প্রথম উইকেটে ১০০ রানের জুটি গড়েন তিনি। মাত্র ৩৭ বলে ৪৪ রান করেন এই তরুণ ব্যাটার। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার এবং একটি ছক্কা।  তবে অর্ধশতরান পূর্ণ করার আগেই চামা মিলিন্দের বলে আউট হয়ে যান বৈভব। শর্ট-পিচ বলকে বড় শট খেলতে গিয়ে ব্যাটের উপরের অংশে বল লেগে মিড-উইকেটের দিকে যায়। সেখানে দৌড়ে এসে দুর্দান্ত ক্যাচ নেন তনয় ত্যাগরাজন। দলীপ ট্রফির সেমিফাইনালেও দুরন্ত ফর্মে ছিলেন বৈভব। প্রথম ইনিংসে ৯২ এবং দ্বিতীয় ইনিংসে ৪০ রান করেছিলেন তিনি। 

১০ কেজি ওজন কমিয়ে গান্ধিজির রূপে মনোজ বাজপেয়ী, প্রথম ঝলকেই বাজিমাত

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা

জম্মু-কাশ্মীর ও লাদাখকে মানচিত্রে রাখতেই হবে, রাষ্ট্রসঙ্ঘকে সতর্ক করল ভারত

বাসুদেবপুরে ছাত্রীর রহস্যমৃত্যু, ইংরেজি শিক্ষকের পর এবার পুলিশের জালে তৃণমূল নেতা

বাড়ি থেকে বেরিয়ে সোজা শ্রীঘরে ঠাঁই মুর্শিদাবাদের যুবকের! পুলিশের বিরুদ্ধে ক্ষোভ পরিবারের

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

পেঁয়াজ কাটলে আর চোখে আসবে না জল, কীভাবে জানেন?

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

বাজেয়াপ্ত পাকিস্তানি ক্রিকেটারদের ফোন! ম্যাচ ফিক্সিং নাকি নেপথ্যে অন্য কারণ?

তিলকের সঙ্গে তুমুল ঝামেলায় জড়ালেন বৈভব! ভাইরাল ভিডিও, ঠিক কি ঘটেছিল মাঠে?

৩ কোটি টাকা ঋণ নিয়েও মেটাননি! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্যাঙ্ক

ধস নেমে বন্ধ তিস্তার প্রবাহ, অস্থায়ী হ্রদের সৃষ্টি, সিকিমে বড় বিপদের আশঙ্কা!