ডায়মন্ড হারবারকে গোলের মালা পরিয়ে ডুরান্ড কাপ জিতল নর্থইস্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: একেই বোধ হয় বলে তীরে এসে তরী ডোবা। শনিবার (২৩ অগস্ট) যুবভারতী ক্রীড়াঙ্গনে বাংলার ফুটবলের সম্মান রক্ষার দায়িত্ব বর্তেছিল ডায়মন্ড হারবার এফসি’র উপরে।। কিন্তু পারল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। নর্থইস্ট ইউনাইটেডের কাছে ৬-১ গোলে হেরে ডুরান্ড কাপের শিরোপা জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল জবি জাস্টিনদের। উল্টোদিকে এ নিয়ে টানা দ্বিতীয় বার ডুরান্ড কাপ জিতে নিল নর্থইস্ট ইউনাইটেড। ।

বৃষ্টিভেজা যুবভারতীতে এদিন শুরু থেকেই ডায়মন্ড হারবারকে চেপে ধরে নর্থইস্টের খেলোয়াড়রা। চার মিনিটের মাথায় গোলের সুযোগ পেয়েছিল। দূর থেকে গোলার মতো শট নিয়েছিলেন আলাদিন। তা কোনও ক্রমে প্রতিহত করেন ডায়মন্ড হারবারের গোলরক্ষক মিরশাদ। ফিরতি বলে হেড করেছিলেন পার্থিব গগৈ। তা দুরন্তভাবে প্রতিহত করেন মিরশাদ। শুরুতে খানিকটা গুটিয়ে থাকলেও ধীরে ধীরে খোলস ছেড়ে বের হয় ডায়মন্ড হারবার। একের পর এক আক্রমণ তুলে হানা দেয় নর্থইস্টের বক্সে। ১৫ মিনিটে সহজ সুযোগ মিস করেন ডায়মন্ড হারবারের লুকা মায়সেন। গোলের সামনে বল পেয়েও তেকাঠির নিচে রাখতে পারেননি। এর তিন মিনিট বাদে ১৮ মিনিটের মাথায় জবির সেন্টার থেকে বল পেয়েও গোল করতে পারেননি মিকেল। ২৩ মিনিটে গিরিক খোসলার ক্রস থেকে জবি জাস্টিনের নিচু হেড রুখে দেন নর্থ ইস্টের গোলরক্ষক। ২৭ মিনিটে স্যামুয়েলের বাড়ানো পাস ধরে গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন জবি। কিন্তু গোল পোস্টের অনেক বাইরে দিয়ে চলে যায়। ডায়মন্ড হারবারের পর পর আক্রমণে খানিকটা দিশেহারা দেখায় নর্থইস্টের রক্ষণকে।

২৯ মিনিটে প্রতি আক্রমণ থেকে গোলের সহজ সুযোগ মিস করেন নর্থইস্টের পার্থিব গগৈয়ের। প্রায় ফাঁকা গোল পেয়েও গোলকিপারের হাতে মারেন। এর পরেই রক্ষণের ভুলে গোল হজম করে ডায়মন্ড হারবার। কর্নার থেকে মায়াকান্নানের শট কোনও ক্রমে রুখে দিয়েছিলেন মিরশাদ। ফিরতি বলে গোল করেন  আসির আক্তার। এক গোলে এগিয়ে যাওয়ার পরে আরও আগ্রাসী হয়ে ওঠেন পার্থিব-আলাদিনরা। ৩৬ মিনিটে পার্থিবের দুর্দান্ত শট কোনও ক্রমে বাঁচান মিরশাদ। তিন মিনিট বাদে ৩৯ মিনিটের মাথায় আলাদিনের ক্রস মিস করলেন মিরশাদ। বল পেয়েও বাইরে মারেন মার্টিন।প্রথমার্ধের সংযুক্তি সময়ে দ্বিতীয় গোল পায় নর্থইস্ট। আলাদিনের পাস থেকে পাওয়া বল বাঁ দিক থেকে নিয়ে গিয়ে নিখুঁত শটে গোল করলেন পার্থিব গগৈ। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ডায়মন্ড হারবার।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের জন্য ঝাঁপায় নর্থইস্টের খেলোয়াড়রা। ৫০ মিনিটে বাঁ দিক থেকে আলাদিন একাই বল নিয়ে বক্সে ঢুকে নিচু পাস বাড়ান। পিছন থেকে দৌড়ে এসে গোল করে ব্যবধান ৩-০ করেন থোই সিংহ। এর পরে কার্যত হাল ছেড়ে দেয় ডায়মন্ড হারবার। ৬০ মিনিটে বাঁ দিকে ভাল বল পেয়ে। একাই উঠে গিয়েছিলেন আলাদিন। তাড়াহুড়ো করে বাঁ পায়ে শট নেন তিনি। পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যায়। ৬৮ মিনিটে ব্যবধান কমায় ডায়মন্ড হারবার। আক্রমণ থেকে কর্নার আদায় করে নেয়। কর্নার থেকে পাওয়া বল মায়চেনের মুখে লেগে বল জালে জড়িয়ে যায়। এর পর নিজেদের দখলে বল রেখে খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় নর্থ ইস্ট। মাঝে মধ্যেই আক্রমণ নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল ডায়মন্ড হারবারের বক্সে।  ৮১ মিনিটে বক্সের মধ্যে বল পেয়ে ডায়মন্ডের গোলরক্ষক মিরশাদকে ফাঁকি দিয়ে জালে জড়ান বদলি হিসাবে নামা জাইরো বুস্তারা। ৮৪ মিনিটে নর্থইস্টের হয়ে  পঞ্চম গোল করেন গাইতান। বাঁ দিক থেকে আলাদিন ডান দিক লক্ষ্য করে পাস বাড়ান। পিছন থেকে দৌড়ে এসে কোনও মতে পা ছুঁইয়ে গোল করেন গাইতান। সংযুক্ত সময়ের তৃতীয় মিনিটে প্রতি আক্রমণ থেকে উঠে এসে ডায়মন্ড হারবারের গোল লক্ষ্য করে শট নেন আলাদিন। তাঁর শট লেগেছিল পোস্টে। ডায়মন্ড হারবারের এক খেলোয়াড় অকারণে আলাদিনকে বক্সের মধ্যে ফেলে দেন। পেনাল্টি দিতে কসুর করেননি রেফারি। পেনাল্টি থেকে দলকে ষষ্ঠ গোল এনে দেন আলাদিন।

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, ‘পশ্চিমবঙ্গ আবাস’-এর টাকা আজ থেকেই, বার্তা শুভেন্দুর

প্রকাশ্যে বেচত হেরোইন! বনগাঁয় গ্রেফতার কূখ্যাত সন্ত্রাসী ফিরোজ মণ্ডল, উদ্ধার বেআইনি অস্ত্র

লক্ষ্মীবারে ঊর্ধ্বমুখী সোনার দাম, জানুন ২২ ও ২৪ ক্যারেটের হলুদ ধাতুর দাম

চাঁদা আদায়ে শীর্ষে ডিএমকে, তৃণমূল কংগ্রেসের কোষাগারে কত জমা পড়েছে?

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই

২০৯ কেজি ওজনের রোগীর জটিল অস্ত্রোপচার, প্রাণ বাঁচিয়ে নজির গড়ল দিল্লির এইমস

ছেলের হাত ধরে জীবনে প্রথমবার সমুদ্র সৈকতে অশীতিপর বৃদ্ধ, ভিডিও দেখে চোখে জল নেটিজেনদের

ধর্ষণ মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ‘তহেলকা’র প্রতিষ্ঠাতা তরুণ তেজপালের

শিল্পবান্ধব পরিবেশ তৈরি-ই লক্ষ্য, বিনিয়োগ টানতে বড় বার্তা শুভেন্দুর

জেল ভেঙে ইমরান খানকে বের করে আনতে বড় পরিকল্পনা, ইসলামাবাদ অবরুদ্ধের ডাক

ভাণ্ডারার পর প্লাস্টিকে ভরল শ্রাবণী মেলার চত্বর, ঝাঁটা হাতে পরিচ্ছন্নতার বার্তা পুলিশের

‘পরিবার দেউলিয়া, বেঁচে থাকতে ‘সি’ গ্রেড ছবিতে অভিনয়’, দুঃখ ভরা কাহিনি বাঙালি অভিনেত্রীর

জেলে ভাইকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু উত্তরপ্রদেশের গ্যাংস্টার আতিক-পুত্রের