টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলং: নর্থইস্ট ইউনাইটেডকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে উঠল মোহনবাগান। ফের তিন বছর বাদে আবার ডুরান্ড কাপের ফাইনালে কলকাতা ডার্বি। রবিবার (২৩ অগস্ট) শিরোপা জয়ের লক্ষ্যে মুখোমুখি হবে কলকাতার দুই প্রধান সবুজ মেরুন ও লাল হলুদ ব্রিগেড।

এদিন ডুরান্ডের দ্বিতীয় সেমিফাইনালের আগে ভালই বৃষ্টি হয়েছিল  শিলংয়ে। ফলে ঘাসের নীচে জল জমে যায়। ফলে দু’দলের খেলোয়াড়দেরই পাসিং ফুটবল খেলতে সমস্যা হয়। শুরুতেই দুর্দান্ত সুযোগ পেয়েছিল নর্থইস্ট। তবে জিতিন এমএসের ক্রস এতই দুর্বল ছিল যে কোনও সতীর্থ ধরতে পারেননি। ১০ মিনিটের মাথায় আলবের্তোর থেকে বল পেয়ে ডান প্রান্ত দিয়ে উঠেছিলেন বাগানের কিয়ান নাসিরি। কিন্তু লিস্টন কোলাসোর কাছে ক্রস পৌঁছনোর আগেই বাধা দেন নর্থইস্টের মহম্মদ রাবিহ। দু’দলের খেলোয়াড়রা একে অপরের রক্ষণ ভেঙে এগোনোর চেষ্টা চালায়। কিন্তু সফল হয়নি। মোহনবাগান বল বেশি নিয়ন্ত্রণে রাখলেও সুযোগ তৈরির ব্যাপারে নর্থইস্ট এগিয়ে ছিল। ৩৬ মিনিটের মাথায় সামির বল নিয়ে নর্থইস্টের দু’জন ডিফেন্ডারকে কাটিয়ে এগিয়ে গিয়েছিলেন। কিন্তু তাঁর পাস সতীর্থের কাছে পৌঁছনোর আগেই মাঠে আটকে যায়। গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য ঝাঁপায় দুই দল। আলাদিনের ক্রস বারের উপর দিয়ে বেরিয়ে যায়। দু’মিনিট পরেই সামিরের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৬৩ মিনিটে ভাল সুযোগ নষ্ট করে নর্থইস্ট। ডান প্রান্ত থেকে একটি বল ভেসে এসেছিল। কিন্তু আলাদিন বা এথিয়ান কেউই বলের কাছে পৌঁছতে পারেননি। দলের খেলোয়াড়রা গোল পাচ্ছেন না দেখে ৭১ মিনিটে সামিরের জায়গায় মিগুয়েল ফেরেরা এবং ৮০ মিনিটে মনবীর সিংহের জায়গায় লালিয়ানজুয়ালা ছাংতেকে নামিয়ে দেন বাগান কোচ দিমপেরিস। ৮৬ মিনিটে আরও একটি ভাল সুযোগ নষ্ট করে নর্থইস্ট। ম্যাকার্টনের নেওয়া শট পোস্টের গা ঘেঁষে বেরিয়ে যায়। নির্ধারিত সময় ফয়সালা না হওয়ায় টাইব্রেকারে গড়ায় ম্যাচ।

টাইব্রেকারে নর্থইস্ট ইউনাইটেডের হয়ে প্রথম শট জালে জড়ান নেনকোভিচ। বাগানের হয়ে পেনাল্টি নিতে এসে ভুল করেননি রাহুল ভেকে। জালে বল জড়িয়ে সমতা ফেরান তিনি। নর্থইস্ট ইউনাইটেডের হয়ে দ্বিতীয় শটে গোল করেন আলাদিন আজারাইয়ে। মোহনবাগানের হয়ে শুভাশিস বসু জালে বল জড়ান। নর্থইস্ট ইউনাইটেডের এথিয়ান তৃতীয় শটে গোল করে ব্যবধান ৩-২ করেন। বাগানের হয়ে লিস্টন কোলাসো তৃতীয় শটে নর্থইস্টের গোলরক্ষককে পরাস্ত করে ফলাফল ৩-৩ করেন। নর্থইস্টের হয়ে চতুর্থ শট নিতে আসেন রবীন যাদব। তাঁর শট রুখে বাঁ দিকে ঝাঁপিয়ে আটকে দেন বিশাল। চতুর্থ শটে গোল করে মোহনবাগানকে ৪-৩ এগিয়ে দেন জেমি ম্যাকলারেন। পার্থিব গগৈয়ের শট বিশাল বাঁ দিকে ঝাঁপিয়ে বাঁচাতেই মোহনবাগানের জয় নিশ্চিত হয়ে যায়।

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

ডায়েটে বেগুন রাখলেই কমবে ওজন! জেনে নিন ৬টি উপকারিতা

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের