ইতিহাস গড়লেন রিঙ্কু, ভাঙলেন ধোনির ১৫ বছরের পুরনো IPL রেকর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার (২৬ এপ্রিল) একানা স্টেডিয়াম আইপিএলের অন্যতম রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থেকে। কলকাতা নাইট রাইডার্স (KKR) বনাম লখনউ সুপার জায়ান্টস (LSG)-এর ম্যাচে একা হাতে দলকে জিতিয়েছেন রিঙ্কু সিং (Rinku Singh) । সেই সঙ্গেই গড়েছেন ইতিহাস। ভেঙেছেন ধোনির ১৫ বছরের পুরোনো আইপিএল  রেকর্ড। 

রবিবারের ম্যাচ শেষ পর্যন্ত সুপার ওভারে গড়ায়। তবে রিঙ্কুর দাপটে লখনউকে পরাজিত করে কলকাতা মরসুমের দ্বিতীয় জয় ছিনিয়ে নেয়। ৭টি চার ও ৫ টি ছক্কা মেরে ৫১ বলে ৮৩ রান করে অপরাজিত থাকেন রিঙ্কু। সুনীল নারিনের সঙ্গে ৬২ রানের একটি জুটি গড়ে তিনি কেকেআর-এর স্কোর ১৫০ রানের গণ্ডি পার করেন। আইপিএল-এর কোনো ম্যাচে ৬ নম্বরে ব্যাট করতে নামা ব্যাটারদের মধ্যে রিঙ্কুর এই ৮৩ রানই এখনও পর্যন্ত সর্বোচ্চ স্কোর। এই রান করেই তিনি এমএস ধোনির দখলে থাকা রেকর্ডটি ভেঙে দন। ২০১১ সালের আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে চেন্নাই সুপার কিংসের হয়ে ৪০ বলে অপরাজিত ৭০ রানের একটি ইনিংস খেলেছিলেন ধোনি। 

আরও পড়ুন: IPL 2026: মরশুমের প্রথম সুপার ওভারে জয় কেকেআরের, টানা পঞ্চম হার ঋষভের লখনউয়ের

উল্লেখ্য, রবিবার কঠিন সময়ে দলের হয়ে ফের হাল ধরেন কলকাতা নাইট রাইডার্সের সহ অধিনায়ক রিঙ্কু সিং। একাই টেনে নিয়ে গিয়েছিলেন গোটা ম্যাচ। খুড়িয়ে খুড়িয়ে হলেও লখনউ সুপার জায়ান্টস ১৫৬ রানের টার্গেটে পৌঁছে যায়। ম্যাচ গড়ায় সুপার ওভারে। যদিও সুপার ওভারে ব্যাট করতে নেমে কেকেআরের সুনীল নারিনের কাছে ধরাশায়ী হয়ে যান নিকোলাস পুরান ও আইডেন মার্করাম। মাত্র ২ রানের টার্গেট দেওয়া কেকেআরকে। জবাবে ব্যাট করতে নেমে সেই রিঙ্কু সিংয়ের ব্যাটেই চার মেরে আরও একটা জয় ছিনিয়ে নেয় কলকাতা। 

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের