বিশ্বকাপ চলাকালীন হোটেলের মহিলা কর্মীর সঙ্গে দুর্ব্যবহার, শাস্তি পেলেন পাকিস্তানি খেলোয়াড়

Share:

নিজস্ব প্রতিনিধি: এমনিতেই বিশ্বকাপে খারাপ খেলার জন্য পাক খেলোয়াড়দের জরিমানা করেছে পাকিস্তানি ক্রিকেট বোর্ড। তাঁর মধ্যেই বিশ্বকাপে শ্রীলঙ্কায় খেলতে গিয়ে নতুন করে বিতর্কে জড়ালেন পাক খেলোয়াড়। উঠেছে ভয়ানক অভিযোগ। জানা গিয়েছে  টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচের সময় শ্রীলঙ্কার ক্যান্ডিতে একটি হোটেলে থাকাকালীন মহিলা কর্মীর সঙ্গে দুর্ব্যবহার করার জন্য এক  পাকিস্তানি খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। পরে তাকে জরিমানা করা হয়েছিল এবং টিম ম্যানেজার  তাঁকে  জরিমানা করেছিলেন। 

 সূত্রের খবর,  শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তানের শেষ সুপার এইট ম্যাচের আগে এই ঘটনাটি ঘটেছিল। সংবাদ মাধ্যম সূত্রে  জানা গিয়েছে, “শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তানের শেষ সুপার এইট ম্যাচের আগে, পাকিস্তানের বিশ্বকাপ দলের একজন খেলোয়াড় একজন মহিলা হাউসকিপিং কর্মীর  সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন। ওই মহিলা চিৎকার করে সাহায্যের জন্য ডাকেন,  তারপর হোটেলের কর্মীরা  তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেন এবং বিষয়টি পাকিস্তানি টিমের ম্যানেজার নাভেদ চিমাকে জানান।” 

আরও পড়ুন: মিছিল ও আইএসএল ম্যাচের জেরে নাজেহাল হতে পারে কলকাতা, ভোগান্তি এড়াতে দেখুন রুট ম্যাপ

আরও জানা গিয়েছে, শ্রীলঙ্কার  গোল্ডেন ক্রাউন হোটেলের শীর্ষ কর্তারা চেয়েছিল যে বিষয়টি কঠোরভাবে মোকাবিলা করা হোক, কিন্তু চিমা খেলোয়াড়ের পক্ষ থেকে ক্ষমা চেয়েছিলেন এবং দুর্ব্যবহারের জন্য  অভিযুক্ত খেলোয়াড়কে জরিমানা করেছিলেন। হোটেলে মহিলা কর্মীকে হেনস্থার জন্য অভিযুক্ত পাক খেলোয়াড়কে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) শৃঙ্খলা কমিটির সামনে হাজির করার সম্ভাবনা রয়েছে এবং তাকে আরও শাস্তি দেওয়া হতে পারে। তবে এটাই প্রথম নয় পাকিস্তানি খেলোয়াড় এবং ব্যাকরুম কর্মীদের বিদেশ সফরে গিয়ে অসদাচরণের ইতিহাস রয়েছে। গত বছর ইংল্যান্ড সফরে গিয়ে একজনকে মেয়েকে ধর্ষণের অভিযোগে তরুণ ব্যাটসম্যান হায়দার আলীকে ম্যানচেস্টার পুলিশ গ্রেফতার করেছিল। হায়দার আদালতে হাজির হলেও প্রমাণের অভাবে তাকে ছেড়ে দেওয়া হয় । কয়েক বছর আগে মালয়েশিয়া সফরে এক মহিলা কর্মীর সঙ্গে দুর্ব্যবহারের জন্য পাকিস্তানি টিমের ফিজিও-থেরাপিস্ট মালাং আলীর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছিল এবং জরিমানা করা হয়েছিল। 

  

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫