মিছিল ও আইএসএল ম্যাচের জেরে নাজেহাল হতে পারে কলকাতা, ভোগান্তি এড়াতে দেখুন রুট ম্যাপ

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দোল ও হোলির উৎসব শেষে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে কলকাতা শহর। ছুটির পর আজ বৃহস্পতিবার থেকে আবার অফিসযাত্রায় ব্যস্ত হয়ে পড়েছেন নগরবাসী। তবে আজ দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যানজটের আশঙ্কা রয়েছে। সেই কারণেই আগাম সতর্কতা হিসেবে ট্রাফিক অ্যাডভাইজারি জারি করেছে কলকাতা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২টা নাগাদ একটি মিছিলের কারণে নির্মলচন্দ্র স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোড এবং এসএন ব্যানার্জি রোড এলাকায় যান চলাচলে প্রভাব পড়তে পারে। এরপর দুপুর সাড়ে ১২টা নাগাদ বিদ্যাপতি সেতু, এজেসি বোস রোড, এমজি রোড এবং কলেজ স্ট্রিট এলাকাতেও যানজটের সম্ভাবনা রয়েছে। দুপুর ১টার দিকে রানি রাসমণি অ্যাভিনিউ এবং ডোরিনা ক্রসিং সংলগ্ন সিআর অ্যাভিনিউ এলাকাতেও যানবাহনের চাপ বাড়তে পারে। আবার দুপুর আড়াইটার সময় রফি আহমেদ কিদওয়াই রোড, এসএন ব্যানার্জি রোড এবং ডোরিনা ক্রসিং এলাকাতেও যানজট দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: বালুরঘাট থেকে এবার সরাসরি হলদিবাড়ি, রুট বাড়ল গুরুত্বপূর্ণ দুটি ট্রেনের

অন্যদিকে বিকেলের দিকে আরও একটি বড় কারণ রয়েছে যানজটের আশঙ্কার। বিকেল ৫টায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই কারণে ইএম বাইপাস, নারকেলডাঙা মেইন রোড এবং বেলিয়াঘাটা মেইন রোডে যান চলাচলে চাপ বাড়তে পারে বলে জানিয়েছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ। এছাড়াও পুলিশ জানিয়েছে, একটি কর্মসূচির কারণে আজ আরআর অ্যাভিনিউয়ের দক্ষিণ দিকের অংশ আপাতত যানবাহনের জন্য বন্ধ রাখা হয়েছে।

প্রসঙ্গত, দোল উৎসবের দিন শহরে আইনশৃঙ্খলা বজায় রাখতে কড়া নজরদারি চালিয়েছে কলকাতা পুলিশ। মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং অসভ্য আচরণের অভিযোগে মোট ৩৩০ জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি প্রায় ২৫ লিটার মদ বাজেয়াপ্ত করা হয়েছে। দোলের পাশাপাশি হোলির দিনেও শহরের বিভিন্ন এলাকায় বিশেষ নজরদারি বজায় রেখেছিল পুলিশ।

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ