“ঘরে দুজন মেয়ে ছিল….” ,কেকেআরের মেন্টরের মন্তব্যে তুঙ্গে বিতর্ক

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএল ২০২৬ শুরুর আগেই নতুন বিতর্কে জড়ালেন ডোয়াইন ব্রাভো। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে একটি মিডিয়া অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে তাঁর একটি মন্তব্য ঘিরে তৈরি হয়েছে জোর বিতর্ক।

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের প্রধান কোচ অভিষেক নায়ার, সহকারী কোচ শেন ওয়াটসন এবং অধিনায়ক অজিঙ্ক রাহানে। আলাপচারিতার মাঝেই ব্রাভোকে বলতে শোনা যায়, “যখন ওরা আমাকে ফোন করেছিল, তখন আমার বাড়িতে দুজন মেয়ে ছিল।” এরপরই রাহানে ইশারায় বুঝিয়ে দেন যে মাইক্রোফোন চালু রয়েছে, ফলে ব্রাভো হঠাৎই থেমে যান এবং অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

আরও পড়ুন: ১৫ বছর বয়সেই শাহিদ আফ্রিদির বিশ্বরেকর্ড ভাঙলেন রুয়ান্ডার ব্যাটার

এই ভিডিওটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নানা প্রতিক্রিয়া সামনে আসে। অনেকেই ব্রাভোর মন্তব্যকে অপ্রাসঙ্গিক ও দায়িত্বজ্ঞানহীন বলে সমালোচনা করেছেন। যদিও তিনি ঠিক কী প্রসঙ্গে এই কথা বলছিলেন, তা স্পষ্ট নয়। ফলে শুধুমাত্র একটি ছোট ভিডিও ক্লিপের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো নিয়েও প্রশ্ন উঠছে। ক্রিকেট দুনিয়ায় এই ধরনের বিতর্ক নতুন নয়। এর আগে হার্দিক পান্ডিয়া ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন এবং পরে প্রকাশ্যে ক্ষমাও চাইতে হয়েছিল তাঁকে।

এই ঘটনা আবারও মনে করিয়ে দিল, আধুনিক ক্রিকেটারদের প্রতিটি মুহূর্তই ক্যামেরা ও মাইক্রোফোনের নজরে থাকে। সামান্য অসতর্ক মন্তব্যও বড় বিতর্কের জন্ম দিতে পারে। আইপিএলের মতো বড় মঞ্চের আগে এই ঘটনা কলকাতা নাইট রাইডার্সের জন্য কিছুটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বলেই মনে করছেন অনেকেই।

বন্যা-ধসে বিপর্যস্থ নেপাল, উদ্ধার অভিযানে পঞ্চম এয়ারক্রাফ্ট পাঠাল ভারত

তামিলনাড়ুর ৫২ মন্দিরে স্মার্টফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ করল বিজয়ের সরকার

সাতসকালে অ্যাকশন মোডে ED, কলকাতা-সহ ১৪টি জায়গায় চলছে তল্লাশি

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

অভাবনীয় সুযোগ! ৩৮,০০০ টাকায় সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 3

ওড়িশায় লুকিয়ে এক টুকরো স্বর্গ! ঘুরে আসুন ‘মিনি থাইল্যান্ড’ রানিচুয়ান

ইরানে বিয়েবাড়িতে আছড়ে পড়ল মার্কিন ক্ষেপণাস্ত্র, শিশু-সহ নিহত ৫

নেপাল বিপর্যয় কেড়েছে বুকের ধনকে, খড়ের তৈরি ছেলের প্রতীকী শরীরে মুখাগ্নি ‘হতভাগ্য’ বাবার

‘বদলা নেওয়ার কথা মাথাতেও আনবেন না, তাহলে..’, ইরানকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ, ইরানের সামরিক ঘাঁটিতে হামলা শুরু মার্কিন সেনার

ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাড়ে পাঁচ ঘন্টা জেরার পর ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মদ্যপরা

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা