মার্কিন মুলুকের পুজোয় ফুটে উঠবে ইস্ট-মোহনের ছোঁয়া

ক্যালিফোনিয়ার এই পুজোর বিশেষ আকর্ষণ হল ফুটবল।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শারদোৎসবের রেশ শুধুমাত্র বাংলাতেই আবদ্ধ নয়। অনেকদিন আগেই বঙ্গে ছেড়ে দেশ এবং দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছে। ইউরোপ থেকে শুরু করে আমেরিকাতেও সমস্ত রীতি মেনেই চলে দেবী দুর্গার আরাধনা। হ্যাঁ, ইংল্যান্ড, আমেরিকা, কানাডাতে থাকা প্রবাসী বাঙালিরা সকলে একত্রিত হয়ে মাতেন উমা বন্দনায়।

তবে নর্দান ক্যালিফোনিয়ার বাঙালি সংগঠন ‘প্রথমা’ এবারই দুর্গাপুজোর আয়োজন করেছে। মার্কিন মুলুকের এই পুজোর প্রস্তুতি চলছে বেশ জোরকদমে। বিদেশের মাটিতে সাধারণত পুজো পালিত হয় উইক এন্ডে তথা সপ্তাহের শেষে। ফলে আগামী ৮ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত চলবে এই পুজো।

আর ‘প্রথমা’-র এই তিনদিনের পুজো বেশ জমজমাটই হতে চলেছে। রকমারি খাওয়া-দাওয়া থেকে শুরু করে থাকছে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও। সেই সঙ্গে ক্যালিফোনিয়ার এই পুজোর বিশেষ আকর্ষণ হল ফুটবল। যা পুরোপুরিভাবে মিশে থাকছে। বাংলার ফুটবলের দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের বেশ কিছু নিদর্শন।

বেশিরভাগ বাঙালির কাছে অত্যন্ত আবেগের জায়গা হল ফুটবল। বিদেশে থাকলেও প্রিয় ক্লাবের খবর অনেকই রাখেন। মাঠে এসে সমর্থন জানাতে না পারলেও, দূর থেকেই লাল-হলুদ ও সবুজ মেরুনের ফুটবলারদের জন্য তাদের উৎসাহ কিছু কম নয়। তবে শুধু ফুটবলই নয়, কলকাতার বিভিন্ন গর্বের বিষয়গুলি তুলে ধরা হবে ক্যালিফোনিয়ার এই পুজোতে।

   

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস