রেলকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ইস্টবেঙ্গল

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা ফুটবল লিগে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটে চলেছে লাল-হলুদ ব্রিগেড। বুধবার সায়ন বন্দোপাধ্যায়-পি ভি বিষ্ণুকে ছাড়াই রেলওয়ে এফসিকে ২-০ গোলে হারাল বিনু জর্জের শিষ্যরা। আর এই জয়ের ফলেই গোলপার্থক্যে ভবানীপুরকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল ইস্টবেঙ্গল।

চোটে জর্জরিত লাল-হলুদ শিবির এদিন বেশ কয়েকজন ফুটবলারকে ছাড়াই রেলওয়ে এফসি’র বিরুদ্ধে খেলতে নেমেছিল। প্রথম একাদশের একাধিক ফুটবলার না থাকায় কিছুটা সতর্ক ভাবে শুরু করেছিল। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই রক্ষণাত্মক খোলস ছেড়ে বেরিয়ে এসে আক্রমণাত্মকভাবে খেলতে শুরু করে বিনু জর্জের শিষ্যরা। একের পর এক আক্রমণের ঝড় তুলে ব্যতিব্যস্ত করে থাকে রেলের রক্ষণভাগকে। লাগাতার আক্রমণের মুখে ভেঙে পড়ে রেলের রক্ষণ। প্রথমার্ধের সংযুক্ত সময় ইস্টবেঙ্গলের হয়ে  গোল করে দলকে এগিয়ে দেন মহম্মদ মুশারফ। কার্যত দাঁড়িয়ে-দাঁড়িয়ে গোল খান রেলওয়ে এফসির গোলরক্ষক। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লাল-হলুদ শিবির।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য ঝাঁপায় বিনু জর্জের শিষ্যরা। যদিও আমন সিকে-তন্ময় দাসদের গোলের চেষ্টা প্রতিহত করে দেন রেলের রক্ষণভাগের খেলোয়াড়রা। ইস্টবেঙ্গলের আক্রমণ সামাল দিতেই ব্যস্ত থাকতে হয়েছে রেলের খেলোয়াড়দের। ফলে লাল-হলুদের গোলরক্ষক আদিত্য পাত্রকে বড়সড় পরীক্ষার মুখে পড়তে হয়নি। ম্যাচের ৬৯ মিনিটের মাথায় মুর্মুর হেড থেকে বল পেয়ে প্রতিপক্ষের জালে জড়াতে কোনও ভুল করেননি ইমামি ইস্টবেঙ্গলের সেন্ট্রাল ডিফেন্ডার আদিল আমাল। এই গোলের ক্ষেত্রেও অনেকটা দায়ী ছিলেন রেলের গোলরক্ষক। ২-০ গোলে জিতলেও গত কয়েকটি ম্যাচের মতো এদিনের ম্যাচে বিনু জর্জের শিষ্যদের তেমন দাপট দেখা যায়নি। এদিন জয়ের ফলে ৬ ম্যাচ খেলে ৫টিতে জিতল লাল-হলুদ ব্রিগেড। শুধু কাস্টমসের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করেছে।

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা