ফের বাজিমাত লাল-হলুদ ব্রিগেডের, কলকাতা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

Share:

নিজস্ব প্রতিনিধি: নবরাত্রির প্রথম দিনেই খুশির জোয়ার লাল-হলুদ শিবিরে। সোমবার (২২ সেপ্টেম্বর) নিজেদের মাঠেই ইউনাইটেড স্পোর্টসকে ২-১ গোলে হারিয়ে চলতি মরসুমের কলকাতা ফুটবল লিগে চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। এ নিয়ে টানা দু’বার কলকাতা ফুটবল লিগ ঘরে তুলল লাল-হলুদের ছেলেরা।  সব মিলিয়ে ৪১বার লিগ চ্যাম্পিয়ন হল কলকাতা ময়দানের অন্যতম দল। ম্যাচ শুরুর আগেই আইএফএ-র তরফে গত বারের কলকাতা লিগের ট্রফি তুলে দেওয়া হয় লাল-হলুদের ফুটবলারদের হাতে। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম ট্রফি তুলে দেন।

লিগ জেতার জন্য এদিন ড্র করলেই চলত ইস্টবেঙ্গলের। তবে ইউনাইটেডের বিরুদ্ধে ড্র করার চিন্তা মাথায় নিয়ে নামেইনি বিনো জর্জের শিষ্যরা। শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকেন ইস্টবেঙ্গলর ফুটবলারেরা। একের পর এক আক্রমণ শানিয়ে ব্যতিব্যস্ত করে রাখে প্রতিপক্ষের রক্ষণভাগকে। যদিও কাঙ্খিত গোল পেতে অনেকটা অপেক্ষা করতে হয়েছে। বলা যেতে পারে ইউনাইটেডের তেকাঠির নিচে দুর্ভেদ্য রক্ষী হয়ে দাঁরিয়েছিলেন গোলরক্ষক অঙ্কন। শেষ পর্যন্ত ডেভিড লালানসাঙ্গার গোলে প্রথমার্ধে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লাল-হলুদ ব্রিগেড।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল শোধের চেষ্টায় মরিয়া হয়ে ঝাঁপায় ইউনাইটেড স্পোর্টসের খেলোয়াড়রা। উল্টো দিকে ইস্টবেঙ্গলের ফুটবলারদের মনে হচ্ছিল অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগছে। লাল-হলুদের খেলার মধ্যে সেই ঝাঁজও দেখা যাচ্ছিল না। নির্ধারিত সময়ের শেষের দিকে গোল শোধও করে দেয় ইউনাইটেড। ৮৮ মিনিটে গোল শোধ করে সমতা ফেরায়। গোল হজম করার পরেই খোঁচা খাওয়া বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে ইস্টবেঙ্গল। পরের মিনিটেই শ্যামল বেসরা গোল করে দলকে এগিয়ে দেন। সেই গোল আর শোধ করতে পারেনি ইউনাইটেড। তিন দিনের ব্যবধানে দু’বার লিগ জেতার উৎসবে মাতে লাল-হলুদ সমর্থকরা।

 

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল