Kalinga Super Cup: সিলভার জোড়া গোল, হায়দরাবাদকে হারিয়ে জয়ী ইস্টবেঙ্গল

Share:

নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর: শ্বাসরুদ্ধকর ম্যাচে হায়দরাবাদ এফসিকে ৩-২ গোলে হারিয়ে কলিঙ্গ সুপার কাপ অভিযান শুরু করল ইস্টবেঙ্গল। দাপটের সঙ্গে খেলেই জিতেছে কার্লোস কুয়াদ্রাতের শিষ্যরা। লাল-হলুদের হয়ে জোড়া গোল করলেন  অধিনায়ক ক্লেইটন সিলভা। জয়সূচক গোলটি করেছেন সউল ক্রেসপো।

মঙ্গলবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই জয়ের জন্য ঝাঁপায় লাল-হলুদের ছেলেরা। মুহুর্মুহু আক্রমণের ঝড় আছড়ে পড়ে হায়দরাবাদের রক্ষণে। ম্যাচের ৮ মিনিটের মাথায় নন্দকুমারের শট পোস্টে লেগে ফেরে। তার দুই মিনিট বাদে অরক্ষিত অবস্থায় বল পেয়েও জালে বল ঠেলতে পারেনি লাল-হলুদ অধিনায়ক ক্লেইন্টন সিলভা। প্রথম দিকে কিছুটা নড়বড়ে অবস্থায় থাকলেও ধীরে-ধীরে ম্যাচে ফিরে আসে হায়দরাবাদ। ৩৩ মিনিটের মাথায় রাকিপের ক্রসে শরীর ছুড়ে ডান পায়ের টোকায় প্রতিপক্ষের জাল কাঁপান ক্লেইটন। গোল খাওয়ার পরে আক্রমণের ঝাঁজ খানিকটা বাড়ায় হায়দরাবাদ। বিরতির ঠিক আগে ৪৪ মিনিটে ইস্টবেঙ্গল রক্ষণের ভুলে গোল করে সমতা ফেরান রামলুনচুঙ্গা। ১-১ গোলেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের জন্য ঝাঁপায় ইস্টবেঙ্গল। ৫৩ মিনিটের মাথায় দুর্দান্ত ফ্রি কিক থেকে লাল-হলুদকে ২-১ গোলে এগিয়ে দেন অধিনায়ক ক্লেইটন। তবে পিছিয়ে পড়লেও লড়াইয়ে ক্ষান্ত দেয়নি হায়দরাবাদ। প্রতি আক্রমণে বেশ কয়েক বার লাল-হলুদ রক্ষণে হানা দেয়। ৭৭ মিনিটের মাথায় বক্সে চুঙ্গামারকে ফাউল করেন ইস্টবেঙ্গলের রক্ষণভাগের এক খেলোয়াড়। হায়দরাবাদের অনুকুলে পেনাল্টি দেন রেফারি। ইস্টবেঙ্গল গোরক্ষক প্রভসুখন গিলকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান নিম দোরজে। ম্যাচে সমতা ফেরার এক মিনিট কাটতে না কাটতেই  বোরহা হেরেরার কর্নার থেকে জোরালো হেডে গোল করেন সউল ক্রেসপো। অসহায়ভাবে জালে বল জড়াতে দেখেন হায়দরাবাদের গোলরক্ষক লক্ষ্মীকান্ত কাট্টিমনি। পিছিয়ে পড়ার আর ম্যাচে ফিরতে পারেনি হায়দরাবাদ। এগিয়ে যাওয়ার পরেই রক্ষণ ভাগকে শক্তিশালী করেন লাল-হলুদের খেলোয়াড়রা। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে কার্লোস কুয়াদ্রাতের শিষ্যরা।

‘দীক্ষা’র ফাঁদে ফেলে যুবতীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, গ্রেফতার তান্ত্রিক তন্ময় ঘোষ

রিম্বিতে ভয়াবহ ধসের পর তিস্তায় বাড়ছে জল, উত্তরবঙ্গজুড়ে জারি সতর্কতা

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

কলকাতা বিমানবন্দরে ৭০ গ্রামের বেশি সোনা উদ্ধার, আটক যাত্রী

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী

সিঁধ কেটে চুরি করতে গিয়ে টাকা-পয়সার বদলে চেক বই, পেশা বদলাল চোর

মিলল না রাষ্ট্রপতির অনুমোদন, নবান্নে ফেরৎ পাঠানো হল ‘গুন্ডা দমন বিল’

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি

হ্রদে ডুবল যাত্রীবোঝাই নৌকা, সলিল সমাধি ৪১

জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড, বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ