এই মুহূর্তে




মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইরানের বাম খাতুন এফসি-কে হারিয়ে জয় পেল ইস্টবেঙ্গল

নিজস্ব প্রতিনিধি: এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে দুর্দান্ত শুরু করলেন ইস্টবেঙ্গলের মহিলা ফুটবলাররা। ইরানের চ্যাম্পিয়ন ক্লাব বাম খাতুন এফসি-কে অন্তত ৫ গোলে হারাতে পারত ইস্টবেঙ্গল। কিন্তু শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে জিতে গেলেন শিলকি দেবী, ফাজিলা ইকাওয়াপুটেরা। বোঝাই গেল, অ্যান্থনি অ্যান্ড্রেজের দলের আগ্রাসী মনোভাবের কাছে বেশি সুবিধা করে উঠতে পারেনি ইরানের ফুটবলারেরা। তবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে চিনের উহানের মতো কঠিন প্রতিপক্ষের সামনে পড়েছিল লাল-হলুদ দল। কিন্তু গুটিয়ে যাননি সৌম্যা গুগুলোথ রা। শুরু থেকেই তাঁরা আগ্রাসী মনোভাব নিয়ে খেলতে নেমেছিলেন।

তাতে হাতেনাতে ফলও মেলে। তবে আজ ম্যাচের ৪ মিনিটেই ইস্টবেঙ্গলকে এগিয়ে দিয়েছিলেন শিলকি। আর শিলকির থেকে গোল পাওয়ার পর চাপের মুখে পড়ে যায় বাম খাতুন, তবে তাদের চাপ আরও বাড়িয়ে দিয়েছিল ইস্টবেঙ্গলের মেয়েরা। যদিও ম্যাচের ১৪ মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করেছিলেন সৌম্যা। অল্পের জন্য তাঁর শট বাইরে চলে যায়। এরপর ম্যাচের সমতা ফেরাতে ইস্টবেঙ্গলের আগ্রাসী মেজাজের সামনে আক্রমণ মূলক ফুটবল খেলতে শুরু করেছিল ইরানের ক্লাবটি। এমনকি ২০ মিনিটের মাথায় গোল করার মতো পরিস্থিতি তৈরি করে ফেলেছিল তারা। কিন্তু সতর্কতা বজায় রাখায় বিপদ ভেদ করে ইস্টবেঙ্গল। কিন্তু তারপরেও ২৮ মিনিটে গোলের সুযোগ নষ্ট করেন সৌম্যা।

এর ৪ মিনিট পরেই পেনাল্টি থেকে ইরানের দলটির হয়ে ব্যবধান কমান মোনা হামুদি। এরপর ফাজিলার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে ইস্টবেঙ্গল। তবে দ্বিতীয়ার্ধেও এলো খেলার গতি রেখেছিলেন ইস্টবেঙ্গলের মহিলা ফুটবলারেরা। ৭৮ মিনিটে ফাজিলার একটি শট পোস্টে লেগে ফিরে আসলেও ৮৭ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোল করে ইস্টবেঙ্গলের জয় নিশ্চিত করেন ইস্টবেঙ্গলের বিদেশী খেলোয়াড় উগান্ডার রেস্টি নানজিরির।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

১৪টি ছক্কা, ৯টি চার! ফের তাণ্ডব বৈভব সূর্যবংশীর, UAE-এর বিরুদ্ধে ঝোড়ো সেঞ্চুরি

সাত পাকের আগে বেঁকে বসলেন ধোনি ভক্ত বর, শর্ত শুনে থ কনে, তার পর…

শাহরুখের সঙ্গে সাক্ষাৎ থেকে বিশেষ ম্যাচ, জানুন শনিবার থেকে শুরু মেসির ভারত সফরের যাবতীয় তথ্য

লড়লেন শুধু তিলক, ভারতকে ৫১ রানে হারিয়ে বদলা নিলেন মার্করামরা

ডি’ককের ঝোড়ো ইনিংস, আর্শদীপদের হতশ্রী বোলিং, জিততে ভারতের চাই ২১৪ রান

টস জিতে প্রোটিয়াদের ব্যাট করতে পাঠালেন সূর্য, ভারতের প্রথম একাদশে কারা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ