অধিনায়কত্বের দায়িত্ব পেলেন ‘অবাধ্য’ ঈশান, দলে জায়গা পেলেন মহম্মদ শামি-ও

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৫-২৬ মরসুমের দলীপ ট্রফি টুর্নামেন্ট ২৮ অগস্ট থেকে বেঙ্গালুরুতে শুরু হচ্ছে। এই টুর্নামেন্টের জন্য পূর্বাঞ্চলের দল ঘোষণা করা হয়েছে। টুর্নামেন্টে পূর্বাঞ্চলের অধিনায়ক হবেন ঈশান কিষাণ। ঝাড়খণ্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঈশানকে সম্প্রতি নটিংহ্যামশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে দেখা গিয়েছে। পূর্বাঞ্চলের জন্য নির্বাচিত দলে অভিজ্ঞ এবং তরুণ প্রজন্মের খেলোয়াড়দের মিলিয়ে মিশিয়ে রাখা রয়েছে। বাংলার ওপেনার অভিমন্যু ঈশ্বরণকে দলের সহ-অধিনায়ক করা হয়েছে।অভিমন্যু ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজেও ভারতীয় দলের অংশ। 

অভিজ্ঞ ভারতীয় পেসার মহম্মদ শামিও দলে রয়েছেন। প্রায় এক বছর পর তিনি আবার ফার্স্ট ক্লাস ক্রিকেটে ফিরেছেন। রেড বল ক্রিকেটে শামি তার শেষ ম্যাচটি ২০২৪ সালের নভেম্বরে মধ্যপ্রদেশের বিরুদ্ধে খেলেছিলেন। তাঁর উপস্থিতি ফাস্ট বোলিং আক্রমণকে শক্তিশালী করবে। ইতিমধ্যেই পূর্বাঞ্চলে মুকেশ কুমার এবং আকাশ দীপের মতো তারকা খেলোয়াড়রাও রয়েছেন। রিয়ান পরাগ, বাঁ-হাতি স্পিনার মনীষী, বিরাট সিং এবং শরণদীপ সিং-এর মতো প্রতিশ্রুতিবান খেলোয়াড়রাও এবার দলে জায়গা পেয়েছেন। 
স্ট্যান্ডবাইয়ে থাকা ছয়জন খেলোয়াড়ের তালিকায় বৈভব সূর্যবংশীর নামও রয়েছে। ১৪ বছর বয়সী বৈভব সম্প্রতি ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ টিমের বিরুদ্ধ্বে যুব ওয়ানডেতে রেকর্ড-ব্রেকিং সেঞ্চুরি করেছিলেন। বৈভব মূল দলে জায়গা পাননি। মনে করা হচ্ছে নির্বাচকরা সম্ভবত কোনও চাপ ছাড়াই তাঁকে ধীরে ধীরে আন্তর্জাতিক ক্রিকেটে আনতে চাইছেন।  পূর্বাঞ্চল ২৮শে অগস্ট নর্থ জোনের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের টুর্নামেন্ট শুরু করবে। এই টুর্নামেন্টে ৬টি দল অংশগ্রহণ করছে। 
দলীপ ট্রফির জন্য ইস্ট জোন স্কোয়াড: ইশান কিষাণ (অধিনায়ক), অভিমন্যু ইশ্বরন (সহ-অধিনায়ক), সন্দীপ পট্টনায়েক, বিরাট সিং, দানিশ দাস, শ্রীদাম পল, শরণদীপ সিং, কুমার কুশাগ্রা, রিয়ান পরাগ, উৎকর্ষ সিং, মনীষী, সুরজ সিন্ধু জয়সওয়াল, মুকেশ কুমার, আকাশ দীপ এবং মহম্মদ শামি। 
স্ট্যান্ডবাই ক্রিকেটার: মুখতার হুসেন, আশীর্বাদ সোয়াইন, বৈভব সূর্যবংশী, স্বস্তিক সামল, সুদীপ কুমার ঘরামি এবং রাহুল সিং।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল