পাকিস্তানে জন্ম উসমানকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করল আরব আমিরশাহী বোর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি : পাকিস্তান সুপার লিগে মুলতান সুলতান্সের হয়ে খেলেছিলেন সংযুক্ত আরব আমিরশাহীর জাতীয় দলে খেলা উসমান খান। বিষয়টি ভালোভাবে নেয়নি সংযুক্ত আরব আমিরশাহী বোর্ড। শেষপর্যন্ত উসমানকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করল আমিরশাহী বোর্ড।

সংযুক্ত আরব আমিরশাহী বোর্ডের তরফে জানানো হয়েছে, সংযুক্ত আরব আমিরশাহীর সব ধরনের ক্রিকেট ফরম্যাটে খেলতে পারবেন না উসমান। টি টেন লিগ, আই এল টি ২০ সহ সংযুক্ত আরব আমিরশাহীর দ্বারা আয়োজিত কোনও টুর্নামেন্টে খেলতে পারবেন না তিনি। পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহী বোর্ডের তরফে জানানো হয়েছে, উসমান খান নিজেকে ভুলভাবে উপস্থাপিত করেছে। আসলে আমিরশাহী বোর্ডের হয়ে খেলতে রাজি নয় উসমান।

জানা গিয়েছে, উসমান খানের জন্ম পাকিস্তানের করাচিতে। পাকিস্তান সুপার লিগে মুলতান সুলতান্সের হয়ে খেলার পর সংযুক্ত আরব আমিরশাহীতে না ফিরে পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে অনুশীলন শুরু করেন উসমান। পাকিস্তান ক্রিকেট বোর্ডই উসমানকে পাকিস্তান দলের হয়ে খেলার প্রস্তাব দেয়। উসমানও পাকিস্তান দলে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করে। জানা যাচ্ছে, চলতি বছরে টি ২০ বিশ্বকাপে পাকিস্তান দলের জার্সি গায়ে দেখা যেতে পারে উসমানকে।

 

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান