ইংলিশ ফুটবল লিগে নিষিদ্ধ হল বলের ওপর তোয়ালে ব্যবহার

Share:

নিজস্ব প্রতিনিধি:  এবার থেকে এক নতুন নিয়ম চালু হল ইংলিশ ফুটবল লিগে। থ্রোয়ের সময় প্রতিপক্ষ দলের ডিপ ডিফেন্সে চাপ সৃষ্টি করার জন্য বিপক্ষ খেলোয়াড়রা বলকে তোয়ালে ঘসে নিতেন। যাতে বলটি শুকনো থাকে এবং অনেক দূর পর্যন্ত বলটিকে থ্রো করা যায়। এবার থেকে আর তা করা যাবে না। অর্থাৎ থ্রোয়ের সময় বলের ওপর তোয়ালে ব্যবহার নিষিদ্ধ হয়ে গেল ইংল্যান্ড ফুটবল লিগে। তবে এই নিয়ম কার্যকর করা হচ্ছে আপাতত নীচের ডিভিশনের ম্যাচগুলিতে।

গত বৃহস্পতিবার ইংলিশ ফুটবলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেই সভাতেই এই বিষয় নিয়ে আলোচনার পরই ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উদাহরণ হিসেবে বলা হয়, গত নভেম্বর মাসে ইংলিশ ফুটবল লিগের একটি ম্যাচে বল মাঠের বাইরে যাওয়ার পর রেদারহ্যামের ডিফেন্ডার হার্ডিংকে থ্রোয়ের আগে এক সমর্থক বলটি নিজের তোয়ালেতে ঘষে দেন। যদিও এটি ফুটবলের কারুকার্যের মধে পড়ে না।

আরও জানতে পড়ুন: মায়ামিতে মেসির বিলাস বহুল ফ্ল্যাট

তবে এখনই এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না। আগামী ২০২৩-২৪ মরশুম থেকে প্রিমিয়ার লিগের মতো ইংলিশ ফুটবল লিগেও মাল্টি বল সিস্টেম ব্যবহার চালু করা হবে। এখানেই শেষ নয়, এর পাশাপাশি অবনমনের নিয়মেরও বেশ কিছু পরিবর্তন করা হয়েছে।

এখন দেখা যাক ইংলিশ ফুটবল লিগে ধার্য হওয়া এই নিয়ম বিশ্বের অন্যান্য দেশের ফুটবল লিগেও ছড়িয়ে পড়ে কি না তা সময়ই বলবে। তবে ফুটবল বিশেষজ্ঞরা ইংলিশ ফুটবল লিগে যে নতুন নিয়ম ধার্য হয়েছে সেই সম্বন্ধে এখনও কিছু মতামত সোশ্যাল মাধ্যমে ব্যক্ত করেননি, তবে নিম্ন বিভাগের মতো উচ্চ বিভাগের লিগের ম্যাচগুলিতে আপাতত এই নিয়ম গ্রাহ্য হবে কি না তা এখনই খোলসা করেননি ইংলিশ ফুটবল লিগ কর্তৃপক্ষ।

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে