১২ ওভারে ৭ উইকেট, বল হাতে স্টার্কের দাপটে ১৭২ রানে অলআউট ইংল্যান্ড

শুধু তাই নয়, এদিন বল হাতে ৭ টি উইকেট নিয়েছেন স্টার্ক, যার ফলে মাত্র ১৭২ রানেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ঐতিহ্য লড়াই অ্যাশেজ টেস্ট সিরিজ। শুক্রবার (২১ নভেম্বর) পার্থে অপটাস স্টেডিয়ামে শুরু হয়েছে এই খেলা। এদিন ম্যাচের প্রথম ইনিংসেই বল হাতে দাপট দেখিয়েছেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিশেল স্টার্ক। মাত্র ৩৯ রানে ইংল্যান্ডের তিনটি উইকেট নিয়েছেন তিনি। যার ফলে বিরল কৃতিত্বে নিজের নাম লিখিয়েছেন স্টার্ক। কেরিয়ারে ১০০ তম উইকেট সম্পূর্ণ হয়েছে তাঁর। এবং তিনিই প্রথম বাঁ-হাতি পেসার, যিনি এই কৃতিত্ব অর্জন করেছেন। শুধু তাই নয়, এদিন বল হাতে ৭ টি উইকেট নিয়েছেন স্টার্ক, যার ফলে মাত্র ১৭২ রানেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড।

এদিন প্রথম ওভারে জ্যাক ক্রলিকে ড্রেসিংরুমে ফেরান স্টার্ক। যার ফলে তিনি ২৪ বার প্রথম ওভারে উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। এরপর বেন ডাকেটকে আউট করেন স্টার্ক। তারপর জো রুটকে সাজঘরে ফেরান তিনি। এরপর ৭ বলে ইংল্যান্ডের ডাক মারেনকে আউট করে অ্যাশেজে শততম উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেন স্টার্ক। ১৩তম অস্ট্রেলিয়ান বোলার হিসেবে তিধি এই মাইলফলক স্পর্শ করলেন। এদিন পার্থের বাইশ গজে ৪৩ ইনিংসে ২৬.৭৯ গড় ও ৪৫ স্ট্রাইক রেটে ১০০ উইকেট নেন স্টার্ক। ১৫৭ উইকেট নিয়ে অ্যাশেজের ইতিহাসে অস্ট্রেলিয়ার সফল ফাস্ট বেহালার ছিলেন গ্লেন ম্যাকগ্রা। সেই রেকর্ডও ভেঙে দেন স্টার্ক। স্টার্কের এমন দাপুটে বোলিংয়ের পাল্টা জবাব দিতে পারেনি ইংলিশ ব্যাটাররা। তবে run বিপর্যয়ের মুখে পরেও অর্ধশতরান হাঁকান হ্যারি ব্রুক। ৬১ বলে ৫২ রান করে আউট হন তিনি।

এছাড়া ওলি পপ ৪৬ ও জেমি স্মিথ করেন ৩৩ রান। কিন্তু ৩২.৫ ওভারে ১৭২ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ডের ব্যাটাররা। আর ১২.৫ ওভারে ৫৮ রান দিয়ে ৭ উইকেট শিকার করেন স্টার্ক। প্রসঙ্গত, ১৯৮২-৮৩ সালের পর এই প্রথম বার অ্যাশেজ শুরু হল পার্থে স্টেডিয়ামে। ২১ নভেম্বর থেকে শুরু হয়েছে সেই খেলা। । ৪ ডিসেম্বর ব্রিসবেনে হবে দ্বিতীয় টেস্ট। সেটি আবার দিন-রাতের টেস্ট থেকে শুরু সেই খেলা। ১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু তৃতীয় টেস্ট। ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু চতুর্থ টেস্ট, যা ‘বক্সিং ডে’ টেস্ট নামে পরিচিত। ৪ জানুয়ারি থেকে সিডনিতে শুরু পঞ্চম তথা শেষ টেস্ট। শেষ ১৫ বছর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিততে পারেনি ইংল্যান্ড। তবে এ বারও বেক স্টোকসদের সামনে বিশেষ সুবিধা করতে পারল না ইংল্যান্ড।

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল